সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সিত্রাংয়ের ক্ষতি পোষাতে ধানের দামের পানে চেয়ে কৃষক

ভোলায় এ বছর আমনের ব্যাপক ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি কাটাতে হিমসীম খাচ্ছেন তারা। তবে ধানের বাজারমূল্য বেশি পেলে ক্ষতি কাটিয়ে লাভবান হতে পারবেন কৃষকরা। যদিও কৃষি বিভাগের দাবি এ বছর আমন ধানের ফলন গত কয়েক বছরের চেয়ে বেশি হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে প্রণোদনা

ভোলায় এ বছর আমনের ব্যাপক ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি কাটাতে হিমসীম খাচ্ছেন তারা। তবে ধানের বাজারমূল্য বেশি পেলে ক্ষতি কাটিয়ে লাভবান হতে পারবেন কৃষকরা। যদিও কৃষি বিভাগের দাবি এ বছর আমন ধানের ফলন গত কয়েক বছরের চেয়ে বেশি হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে প্রণোদনা বিতরণ করা হবে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ভোলার সাত উপজেলায় আমন ধানের ব্যাপক সফল হয়েছে। মাঠে মাঠে পেকে রয়েছে সোনালী আমন ধান। কোনো কোনো মাঠে কৃষকরা দল বেঁধে উৎসাহ নিয়ে কাটছেন আমন ধান। তবে গত বছরের চেয়ে এ বছর আমন ধানের ব্যাপক ফলন হলেও হাসি নেই ভোলার কৃষকদের মুখে। অক্টোবরের শেষের দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে জেলার সাত উপজেলার ৩ হাজার ৩শ' হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের দাবি এবার আমন ধানের বাজারমূল্য ভালো পেলে ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে অনেকটা লাভবান হবেন তারা।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের কৃষক মো. নুরুল ইসলাম ও মো. নাছির আহমেদ জানান, পৃথক পৃথকভাবে তারা দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন। এতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ক্ষেতে ধান অনেক ভালো হয়েছে কিন্তু এই ফলনে তারা খুশি নয়। কারণ ঘূর্ণিঝড়ে তাদের ক্ষেতের ৩০-৪০ শতাংশ ধান নষ্ট হয়ে গেছে। বাকি ধান কৃষি বিভাগের পরামর্শে সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো হয়েছে। এখন সেই ধান কেটে ঘরে তুলছেন।

পশ্চিম ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষক মো. হাসান জানান, গত বছর একর প্রতি ৩০-৩৫ মণ ধান পেয়েছেন। এবার ধান ভালো হয়েছে। এবার একর প্রতি ৪০-৫০ মণ পাবেন।

পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষক মো. আবুল কাশেম ও মো. সামছুদ্দিন জানান, তারা ক্ষেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন। বাজার দাম কেমন পাবেন তা এখনও নিশ্চিত নন তারা। এবার যদি তারা ১২-১৩শ' টাকায় ধানের মণ বিক্রি করতে পারেন তাহলে ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসূল কবীর জানান, ভোলার সাত উপজেলায় এ বছর ১ লাখ ৭৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। বিগত কয়েক বছরের চেয়ে এ বছর জেলার আমনের ব্যাপক ফলন হয়েছে। এতে কৃষকরা ভালো লাভবান হবেন। সরকারিভাবে প্রণোদনা পেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দেওয়া হবে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)