সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

হাতি তাড়াতে গিয়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কামরুল হোসেন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কামরুল হোসেন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার হালুয়াঘাট সদর ইউনিয়নের পূর্ব-গোবরাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল হোসেন ওই গ্রামের আলী আকবরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে একদল ভারতীয় হাতি বাংলাদেশে প্রবেশ করে কৃষকের আলুক্ষেত নষ্ট করছিল। হাতিগুলোকে তাড়ানোর জন্য স্থানীয় কিছু লোকজন সেখানে যান। সেখানে গেলে হাতি উল্টো তাদের তাড়া করে। এসময় অন্যরা ফিরে আসতে পারলেও কামরুল পড়ে যান। তিনি হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

হাতি চলে গেলে স্থানীয়রা কামরুল হোসেনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে কামরুল মারা যান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান এসআই জাহিদুল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)