সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

‘কেউ যেন বৃক্ষ নিধন করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে’

হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।'

হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি বলেছেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্তির একমাত্র উপায় গাছ লাগানো। গাছ যেন কেউ নিধন করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।'

রোববার (২৬ জুলাই) দুপুরে হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নিম গাছ রোপণ করছেন হুইপ জি কে গউছ

জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি। জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সাত দিনব্যাপী এ মেলা চলবে।

বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন

মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)