সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে, অন্য কোনো উপায় নেই: রিজওয়ানা হাসান

ঢাকা শহরকে বাঁচাতে আগে এ শহরের জলাশয়গুলো বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা শহরকে বাঁচাতে আগে এ শহরের জলাশয়গুলো বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, যত আলোচনায় করেন, যত কথাই বলেন না কেন, ঢাকাকে বাঁচিয়ে রাখতে হলে এ শহরের খাল, জলাশয়গুলোকে বাঁচাতে হবে। এছাড়া অন্য কোনো উপায় কারও হাতে নেই।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‌'ঢাকার জলাধার পুনরুদ্ধার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক নগর সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম এ সংলাপের আয়োজন করে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসাব বলেন, ঢাকায় যেদিকে তাকাবেন, দেখবেন যত্রতত্র বর্জ্য। সেগুলো গিয়ে পড়ছে খালে, জলাশয়ে। ৫৪ বছর এ রাষ্ট্রের বয়স। কাজ কতটুকু হয়েছে তার নমুনা সবার সামনে। এখন আমরা দেড় বছর সময় পেয়েছি। কাজ করছি, সাধ্যমতো চেষ্টা করছি। ৫৪ বছরের মুখোমুখি দেড় বছরের চেষ্টাকে দাঁড় করানো সমীচীন মনে করি না।

ঢাকার পুকুর উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকায় আমরা ৪০টির মতো পুকুর উদ্ধারে কাজ শুরু করেছি। ঢাকার জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে। তিনি কাজ করছেন। দেখি কতটা পুকুর উদ্ধার করা যায়। পরে আবারও চেষ্টা করা হবে।

এএএইচ/এমআরএম/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)