সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঢাকায় কেউ সবুজায়নের উদ্যোগ নিলে সহযোগিতা করবে ডিএনসিসি

ঢাকা শহরের যে কোনো স্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠান সবুজায়নের উদ্যোগ নিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

ঢাকা শহরের যে কোনো স্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠান সবুজায়নের উদ্যোগ নিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বনানীতে 'জুলাই পুনর্জাগরণ' ও 'তারুণ্যের উৎসব–২০২৫' উদযাপন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, ঢাকাকে জলবায়ু সহনশীল শহরে পরিণত করতে ইতোমধ্যে মাঠ, পার্ক ও জলাভূমি সংরক্ষণের কাজ শুরু হয়েছে। হাজীপাড়ায় প্রায় পাঁচ একর মাঠ ও জলাভূমি রক্ষায় কার্যক্রম চলছে এবং ড্যাপের মানচিত্র অনুযায়ী জলকেন্দ্রিক পার্ক ও মাঠ রক্ষায় সচেতনতামূলক বোর্ড স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাদবাগান সম্প্রসারণে আমরা ছাদবাগান ব্যবস্থাপনা বিষয়ে একটি বুকলেট প্রকাশ করেছি এবং নগরবাসীকে এ বিষয়ে আরও উৎসাহিত করার পরিকল্পনা নিচ্ছি।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহায়তায় বনানী ২০/কে নম্বর রোডের লেকপাড়ের ৫৫ কদমতলা আড্ডা পার্কে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রিন সেভারস, বনানী সোসাইটি, কদমতলা সংগঠন ও অন্যান্য পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আরও জানান, ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে চলতি বর্ষায় পাঁচ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বনানী লেকপাড়ের এই কার্যক্রম সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

কর্মসূচিতে ৫০০টি দেশীয় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়—এর মধ্যে হিজল ৫৫টি, লেবু ৪৫টি, রজনীগন্ধা ৩০টি, বেলী ৩০টি, গন্ধরাজ ৩৫টি, জবা ৪০টি, আমলকী ৪৫টি, বেল ১০টি, জুঁই ৩০টি, বহেরা ৪০টি, হরতকি ৫টি, চম্পা ৫টি, আগার ৫টি, গোলাপ জাম ৫০টি, আঁশফল ৩৫টি এবং আলু বোখারা ৪০টি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসির গ্রুপ চিফ ফাইনান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার, সিএসআর লিড ফারহানা শারমিন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া দিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, গ্রিন সেভারসের প্রধান নির্বাহী আহসান রনি, ফটোগ্রাফার মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এমএমএ/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)