সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কুকুরের কামড়ে নদীতে ঝাঁপ, মারাই গেলো হরিণটি

বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনের একটি হরিণকে কামড় দেয় কুকুর। কুকুরের আক্রমণ থেকে বাঁচতে বন সংলগ্ন নদীতে ঝাঁপ দেয় হরিণটি। বনবিভাগের সদস্যরা দেখতে পেয়ে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে বাঁচানো যায়নি হরিণটিকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলার হরিণ

বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনের একটি হরিণকে কামড় দেয় কুকুর। কুকুরের আক্রমণ থেকে বাঁচতে বন সংলগ্ন নদীতে ঝাঁপ দেয় হরিণটি। বনবিভাগের সদস্যরা দেখতে পেয়ে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে বাঁচানো যায়নি হরিণটিকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে প্রাণিসম্পদ কার্যালয়ে মৃত্যু হয় হরিণটির।

বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকটি কুকুর মিলে কামড় এবং ধাওয়া দিলে হরিণটি বন সংলগ্ন বিষখালী নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিকভাবে বনবিভাগের সদস্যরা উদ্ধারে করে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা চলছিল।

বনবিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পুরুষ হরিণটি। প্রশাসনের নিদের্শনা অনুযায়ী হরিণটির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তবে চামড়া সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ বলেন, হরিণটির গলায়, শরীরের বিভিন্ন অংশে ও এক পায়ে কামড়ের চিহ্ন ছিল। চিকিৎসার জন্য পা ব্যান্ডেজ করার সময় মারা যায় হরিণটি।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)