সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বসতবাড়ি থেকে উদ্ধার হলো জল মেটুলি সাপ

ফেনীর সোনাগাজী উপজেলার স্বরাজপুর গ্রামের বসতবাড়ি থেকে একটি 'জল মেটুলি' সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার স্বরাজপুর এলাকার নিকুঞ্জ ডাক্তারবাড়ি থেকে এটি উদ্ধার করে বন্যপ্রাণী ও সাপ সংরক্ষণকারী সংগঠন 'ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ' (ডব্লিউএসআরটিবিডি)।

ফেনীর সোনাগাজী উপজেলার স্বরাজপুর গ্রামের বসতবাড়ি থেকে একটি 'জল মেটুলি' সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার স্বরাজপুর এলাকার নিকুঞ্জ ডাক্তারবাড়ি থেকে এটি উদ্ধার করে বন্যপ্রাণী ও সাপ সংরক্ষণকারী সংগঠন 'ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ' (ডব্লিউএসআরটিবিডি)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে স্থানীয় বাসিন্দারা ডাক্তারবাড়ির আশপাশে সাপটি দেখতে পেয়ে উদ্ধারকারী টিমকে খবর দেন। ডব্লিউএসআরটিবিডির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

​উদ্ধারকারী নজরুল ইসলাম জানান, জল মেটুলি জলজ পরিবেশের শান্ত প্রকৃতির প্রাণী, যা মূলত জলাশয়ের আশপাশে থাকে এবং ছোট মাছ ও ব্যাঙ খেয়ে জীবনধারণ করে। ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করার কারণে প্রজনন মৌসুমে শুকনো জায়গার খোঁজে এটি লোকালয়ে বা মানুষের বসতির কাছাকাছি চলে আসে।

​সাপটি মানুষের জন্য ক্ষতিকর নয় উল্লেখ করে তিনি বলেন, জল মেটুলি অত্যন্ত মৃদু বিষধর। আক্রান্ত না হলে এটি মানুষকে কামড়ায় না। এর কামড়ে সাধারণত বিষক্রিয়া না হলেও হালকা জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রজাতির সাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা জল মেটুলি সাপটিকে দ্রুতই লোকালয় থেকে দূরে কোনো নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। একই সঙ্গে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সাপ না মেরে অভিজ্ঞ উদ্ধারকারী দলকে খবর দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)