সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বৃক্ষরোপণসহ নানা আয়োজনে চরকা টেক্সটাইলে বিশ্ব পরিবেশ দিবস পালন

বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর ডাঙ্গায় চরকা টেক্সটাইলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার (৫ জুন) চরকা টেক্সটাইলের খোলা স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান উইনশেহ বাংলাদেশ ও চরকা টেক্সটাইলের যৌথ উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর ডাঙ্গায় চরকা টেক্সটাইলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সোমবার (৫ জুন) চরকা টেক্সটাইলের খোলা স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান উইনশেহ বাংলাদেশ ও চরকা টেক্সটাইলের যৌথ উদ্যোগে এসব গাছ রোপণ করা হয়।

আরও পড়ুন: ঢাবি এলাকায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করলো প্রাণ-আরএফএল

বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির মধ্যে আরও ছিল পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভা। এতে উইনশেহ বাংলাদেশ ও চরকা টেক্সটাইলের কর্মকর্তারা কারখানার কর্মীদের পরিবেশ সুরক্ষা বিষয়ক বিভিন্ন বার্তা দেন।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় কাজ করছে টেল প্লাস্টিক

এসময় উপস্থিত ছিলেন উইনশেহ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজ্যার উইকে গেরহোল্ড, অপারেশন ম্যানেজার ক্রিস্টিয়ানো জিজ্জাসহ বাংলাদেশ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া চরকা টেক্সটাইলের পক্ষে ছিলেন চরকার নির্বাহী পরিচালক আকতার আহমেদ চৌধুরী ও প্রধান পরিচালন কর্মকর্তা চামিন্দা গুনারত্নে।

আরও পড়ুন: ২০০ স্বেচ্ছাসেবী নিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ প্রাণ-আরএফএলের

চরকা টেক্সটাইল প্রাণ গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের টি-শার্ট, পোলো শার্ট, স্যান্ডে গেঞ্জিসহ নানা ধরনের লিঞ্জারি পণ্য তৈরি করে চরকা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মান, স্পেন, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি হয়। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান উইনশেহ বাংলাদেশ চরকা টেক্সটাইলের অন্যতম ক্রেতা।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)