সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মেট্রোরেলের ২১ কিমিজুড়ে লাগানো হবে ‘বনসাই’ গাছ

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। অফিসগামী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর জুলাই মাসে আগারগাঁও থেকে মতিঝিল অংশেও পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে।

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। অফিসগামী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর জুলাই মাসে আগারগাঁও থেকে মতিঝিল অংশেও পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে।

মেট্রোরেলের মাঝখানের পুরো মিডিয়ামজুড়ে রকমারি বনসাই জাতীয় গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসব গাছ দীর্ঘস্থায়ী হবে। তবে একপর্যায়ে গিয়ে আর বড় হবে না।

ডিএমটিসিএল জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ামের (মাঝখানের জায়গা) পুরো জমি কাজে লাগানো হবে। স্থায়ীভাবে গাছ লাগানো হবে। গাছগুলো বেশি বড় হবে না। অনেকটা বনসাই টাইপের হবে। মেট্রোরেলের যেখানে সবসময় ছায়া থাকে, সেখানে সেই ধরনের গাছ লাগানো হবে। যেখানে বেশি রোদ পড়ে, সেখানে রোদসহিষ্ণু গাছ লাগানো হবে। এরইমধেই কর্মসূচি বাস্তবায়নের জন্য মেট্রোরেলের মিডিয়ামের মাটি প্রস্তুত কাজ চলমান।

আরও পড়ুন>> চলন্ত মেট্রোরেলে ঢিল, দুষ্কৃতকারীরা বাড়িছাড়া

এদিকে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল রুটে এরইমধেই গাছ লাগানো শুরু হয়েছে। ভায়াডাক্টের ওপর দিয়ে চলবে মেট্রোরেল কোচ। মেট্রোরেলের সড়কজুড়ে সৌন্দর্য্যবর্ধনের জন্য পাতাবাহার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেট্রোরেলের পথজুড়ে পাতাবাহার, কাঞ্চন, করবী, গন্ধরাজ, কুর্চি, রাধাচূড়া, হৈমন্তী, টগর, সোনালু, কৃষ্ণচূঁড়া, কদম, বকুল, পলাশ গাছ লাগানো হয়েছে। এখন বিভিন্ন বনসাই প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন>> সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপ-প্রকল্প (উপসচিব) পরিচালক (ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন) শান্তি মনি চাকমা জাগো নিউজকে বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেট্রোরেলের মিডিয়ামজুড়ে ১২ প্রজাতির গাছ লাগানো হবে। এগুলো অনেকটাই বনসাই জাতীয় গাছ। কারণ এ গাছগুলো খুব একটা বড় হবে না। একপর্যায় গিয়ে আর বাড়বেও না। মাটি ও আবহাওয়ার কথা চিন্তা করেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে ছায়া বেশি সেখানে ছায়াসহিষ্ণু গাছ লাগাবো। যেখানে রোদ বেশি, সেখানে রোদসহিষ্ণু গাছ লাগাবো।'

এমওএস/এএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)