সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সারাদেশে ১০ হাজার গাছ লাগাবে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশে ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাত নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। বিশ্ব পরিবেশ দিবস ও চাকরিতে যোগদানের ১০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশে ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাত নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। বিশ্ব পরিবেশ দিবস ও চাকরিতে যোগদানের ১০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী।

তিনি জানান, সারাদেশে ছড়িয়ে থাকা সংগঠনটির সদস্যরা নিজ নিজ কর্মক্ষেত্রে বিশ্ব পরিবেশ দিবসে নানা ধরনের ফলজ, ভেষজ ও ওষুধি গাছ লাগাবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিকভাবে একটি দেশে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আরও বেশি প্রয়োজন। কিন্তু নির্বিচারে ব্যাপকভাবে গাছপালা কেটে উজাড় করায় দেশের বনভূমি কমে ১০ শতাংশেরও নিচে এসে দাঁড়িয়েছে। যার ফলে উদ্বেগ বাড়ছে। অক্সিজেনের অভাবে বাড়ছে নানা ধরনের রোগ। গাছপালা কেটে ফেলায় বনভূমির অভাবে কমে যাচ্ছে বৃষ্টিপাত। উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে দেশজুড়ে বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।

এবছর 'প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে' প্রতিপাদ্যে ও 'সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ' স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।

একই সঙ্গে 'গ্রিস ইওর আর্থ' প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ পৃথিবীর স্বপ্ন বুনছেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যদিও গত কয়েক বছর ধরেই সংগঠনের সদস্যরা নিজ নিজ আঙিনায় লাগিয়েছেন অসংখ্য গাছ, যা এরই মধ্যে ফল দিতে শুরু করেছে। ক্লান্ত পথিক ছায়া পাচ্ছেন অনেক গাছ থেকে।

এবারের পরিবেশ দিবসে কেন্দ্রীয়ভাবে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

সোমবার (৫জুন) সকালে পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (কার্যক্রম বিভাগ) সত্যজিত কর্মকার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতারা অংশ নেন।

এর আগে দুই বছরে সারাদেশে নানা প্রজাতির নয় হাজার গাছ লাগিয়েছেন সংগঠনটির সদস্যরা।

পেশাগত দায়িত্ব পালনের মাঝেও পরিবেশ নিয়ে ব্যতিক্রমী ভাবনার জন্য তরুণ এ কর্মকর্তাদের সাধুবাদ জানান অনুষ্ঠানে অতিথিরা।

আয়োজকরা মনে করছেন, সবাই নিজেদের জায়গা থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন জোর দিলে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো সম্ভব।

আব্দুল্লাহ আল হাদী বলেন, সবাই মিলে পরিবেশ রক্ষায় কাজ করার প্রত্যয়ে বৃক্ষরোপণের সিদ্ধান্ত। সারাদেশে আমাদের সহকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠান, নিজ নিজ অফিস আঙিনায় গাছ লাগাবেন। সেক্ষেত্রে টার্গেটের চেয়েও আশা করি বেশি গাছ লাগানো হবে।

এসময় সংগঠনের অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল, আহসান হাবিব জিতু, মোসাব্বের রহমান শুভ্র, সবুজ হাওলাদার, কবির জুয়েল, মো. জাহাঙ্গীর আলম, সিফাতই জাহান,কারিমা আকতার, মাসুমা জান্নাত, এম এ বাশার, মোবারক হোসেন, মেহেদী মাসুদ ফয়সাল, নাজমা পারভীন, সুরাইয়া সুলতানা নিপু, মাহফুজুল ইসলাম, মেসবাউল হোসেন, আহসান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এমওএস/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)