সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২০ অক্টোবর ২০২৬
ঢাকা২৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ৬ কিমি/ঘ

সফল কৃষক-উৎপাদনকারীদের জন্য আসছে পুরস্কার : কৃষিমন্ত্রী

সফল কৃষক ও ভাল উৎপাদনকারীদের জন্য সিআইপির মতো এআইপি (এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন) পুরস্কার আসছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

সফল কৃষক ও ভাল উৎপাদনকারীদের জন্য সিআইপির মতো এআইপি (এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন) পুরস্কার আসছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার ইউরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘সফল কৃষক ও ভাল উৎপাদনকারীকে সিআইপির মতো এআইপি পুরস্কার দেয়ার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দিয়েছে। এআইপি অ্যাওয়ার্ডপ্রাপ্তরা সিআইপির মতো সুযোগ-সুবিধা পাবেন। অ্যাওয়ার্ডের জন্য খুব শিগগিরই সফল কৃষক ও ভাল উৎপাদনকারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে কিছু দেশ থেকে খাদ্য পণ্য আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশে খাদ্যে কোনো ঘাটতি হবে না। বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে ভোজ্যতেল। যার সিংহভাগ আসে মালয়েশিয়া থেকে, এক্ষেত্রে করোনাভাইরাসের প্রভাব পড়ার সম্ভাবনা কম।’

কসোভোর রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ এবং ডেইরি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এ সময় কসোভোর রাষ্ট্রদূত কৃষির ওপর পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে শীতকালীন শাকসবজি আমদানির আগ্রহের কথা জানান। এছাড়া তিনি যুদ্ধের সময় কসোভোর ধ্বংসপ্রাপ্ত পোল্ট্রি এবং ডেইরি শিল্পের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চান।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এক সময় কৃষি খাত কম উৎপাদনশীল ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং কৃষি খাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। বাংলাদেশের এসব অভিজ্ঞতাকে কসোভো কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে দুদেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

কানাডার প্রেইরিতে কৃষিযন্ত্রের বাজারে মন্দা, দেউলিয়া সুরক্ষা চাইল এজিওয়েস্ট

ম্যানিটোবা ও সাসকাচেওয়ানের আট শাখার কৃষিযন্ত্র ডিলার এজিওয়েস্টের আদালতে জমা দেওয়া নথিতে উঠে এসেছে যন্ত্র বিক্রি কমে যাওয়া, পুরোনো যন্ত্রের দাম পড়ে যাওয়া আর চড়া সুদের চাপ।

Farms.com২০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

কৃষি রোবট পরীক্ষার খামার এবার ওয়াশিংটনের ইয়াকিমা উপত্যকায়

কৃষি রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্টআপদের চালু খামারে যন্ত্র বানানো ও পরীক্ষার সুযোগ দেয় রিজার্ভয়ার; ২০২৭ সালের বসন্তে ওয়াশিংটনে তাদের নতুন খামারে আপেল, নাশপাতি, চেরি ও ব্লুবেরির জন্য রোবট পরীক্ষা হবে।

এজিফান্ডনিউজ২০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

কাউনিয়ার বাজেমসকুর এখন 'তেজপাতার গ্রাম', ৬৫ হেক্টরে আবাদ

রংপুরের কাউনিয়ার বাজেমসকুর গ্রামে আঙিনা, আইল আর পতিত জমিতে তেজপাতার গাছ এখন কৃষকের বাড়তি আয়ের উৎস; উপজেলায় ৬৫ হেক্টরে আবাদ, কেজি ১০৮ থেকে ১১২ টাকা।

এগ্রিকেয়ার২৪২০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)