Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

অস্ট্রেলিয়ায় দাবানল: ইউক্যালিপটাস গাছের জন্যে কি আগুন ছড়িয়েছে?

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর মাসে শুরু হওয়া দাবানলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার বাড়ি ঘর এবং লাখ লাখ একরের জমি পুড়ে ছাই হয়ে গেছে।

বিবিসি বাংলা২২ জানুয়ারি ২০২০ · ১ মিনিটের পড়া

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর মাসে শুরু হওয়া দাবানলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার বাড়ি ঘর এবং লাখ লাখ একরের জমি পুড়ে ছাই হয়ে গেছে।

স্মরণ কালের এই ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে অস্ট্রেলিয়ার বিখ্যাত একটি গাছ ইউক্যালিপটাস সাহায্য করেছে কীনা সেটা অনেকেই জানতে চেয়েছেন।

এই গাছটি গাম ট্রি নামেও পরিচিত।

অস্ট্রেলিয়ায় মোট বনাঞ্চলের তিন-চতুর্থাংশেরও বেশি জায়গা জুড়ে আছে ইউক্যালিপটাস গাছ। বিজ্ঞানীরা বলছেন, এই গাছের অরণ্যে খুব সহজেই আগুন লেগে যেতে পারে।

ইউক্যালিপটাসের ছাল বাকল তার কাণ্ড ও ডাল পালা থেকে এমনভাবে ঝুলে থাকে যে আগুন খুব দ্রুত গাছের উপরের দিকে উঠে যেতে পারে।

তার পর বাতাসের সাহায্যে সেই আগুন ছড়িয়ে পড়তে পারে আশে পাশের গাছপালায়, সেখান থেকে পুরো অরণ্যেও।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গাছপালায় অগ্নিকাণ্ডের বিষয়ে একজন বিশেষজ্ঞ ড. জেন কওসন বলেছেন, এই গাছের ছাল বাকলে যখন আগুন লেগে যায়, তখন সেটা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। নতুন করেও আগুন লাগাতে পারে আরেকটি জায়গায়।"

এই প্রক্রিয়াকে বলা হয় স্পটিং। এতে আগুন ৩০ কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে এবং এটা নেভানোও খুব কঠিন।

"এই গাছ আগুনের মাত্রাকে আরো বৃদ্ধি করে। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় স্পটিং এর মাধ্যমে," বলেন ড. কওসন।

কিছু কিছু ইউক্যালিপটাস গাছের পাতার মধ্যে এক ধরনের তেল থাকে যেটা খুব সহজেই আগুন ধরিয়ে দিতে পারে। আগুন লেগে গেলে এই তেলের কারণে সেটা খুব দ্রুত পুড়েও যায়।

ট্যাগ#গাছ#দাবানল#অস্ট্রেলিয়া#ইউক্যালিপটাস
বিবিসি বাংলাদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()