সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

প্রত্যেক কাউন্সিলরকে এক হাজার গাছ লাগানোর আহ্বান আতিকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রত্যেক কাউন্সিলরকে আগামী তিন মাসে নিজ নিজ ওয়ার্ডে এক হাজার গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২০ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রত্যেক কাউন্সিলরকে আগামী তিন মাসে নিজ নিজ ওয়ার্ডে এক হাজার গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২০ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২২তম করপোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএনসিসি মেয়র বলেন, আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছি। ফুটপাত ও সড়ক বিভাজনে ডিএনসিসির পরিবেশ সার্কেল থেকে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ করা হবে। ফুটপাত ও সড়ক বিভাজক ছাড়া ছাদবাগান, বাড়ির ফাঁকা জায়গা, স্কুল-কলেজ ও মসজিদ মাদরাসাসহ অন্যান্য জায়গায় রোপণের জন্য প্রত্যেক কাউন্সিলরকে সিটি করপোরেশন থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার করে গাছের চারা দেওয়া হবে। আগামী তিন মাসে ৭২ জন কাউন্সিলর প্রত্যেকে তাদের নিজ নিজ ওয়ার্ডে এক হাজার করে গাছ লাগাবেন।

আসন্ন ঈদুল আজহায় আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, গত বছর ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণ করেছি ১২ ঘণ্টায়। এবার ঘোষণা দিতে চাই সবার চেষ্টায় এ ঈদে আমরা উত্তর সিটি ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবো। এবার আমাদের টার্গেট আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসরণ করে যান চলাচল নিশ্চিত করা। গতবারের মতো এ বছরের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমি নিজেও মাঠে থাকবো।

সভায় আলোচনা শেষে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নবযোগদানকরা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমানকে অভ্যর্থনা জানানো হয়।

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এস এম শরিফ-উল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএমএ/এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)