সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো বৃদ্ধার

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুলাই) দিবাগত রাতে লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুলাই) দিবাগত রাতে লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী আরজা বেগম বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টার দিকে বৃদ্ধার ঘরে আক্রমণ করে হাতি। এ সময় বাঁচার জন্য এক রুম থেকে অন্য রুমে যেতে চাইলে হাতির শুঁড়ে আটকা পড়েন বৃদ্ধা। এতে তখনই বৃদ্ধার হাত-পা ভেঙে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তছনছ করে ফেলে বন্যহাতি। একই সময় বৃদ্ধার থাকার ঘরটিও ভাঙচুর করে হাতির পাল।

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, গত রাতে রাঙ্গীপাড়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

সাইফুল উদ্দীন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)