সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

হাসপাতালে ভ্যাকসিনের অভাবে প্রাণ গেলো সাপে কাটা যুবকের

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার স্বজনদের অভিযোগ, বিষক্রিয়া শুরু হলে মজনু মিয়াকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের ভ্যাকসিন না থাকায় ময়মনসিংহে রেফার করলে পথেই মৃত্যু হয়।

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার স্বজনদের অভিযোগ, বিষক্রিয়া শুরু হলে মজনু মিয়াকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের ভ্যাকসিন না থাকায় ময়মনসিংহে রেফার করলে পথেই মৃত্যু হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে রাজিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দক্ষিণ দাগ মাঠে পাট কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণদাগ মাঠে পাট কাটতে যান মজনু মিয়া। এসময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। পরে একটি সাপকে গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন।

দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরওয়ার জাহান বলেন, হাসপাতালে দুটি ভ্যাকসিন থাকলেও সেগুলো প্রয়োগ উপযোগী ছিল না। কিন্তু রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসা দেওয়ার সুযোগও ছিল না। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করা হয়।

রোকনুজ্জামান মানু/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)