সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

তামাক ক্ষেতে পড়ে ছিল বন্য হাতির মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ের পাদদেশে তামাক ক্ষেতের কিনারা থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ের পাদদেশে তামাক ক্ষেতের কিনারা থেকে বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মেহরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বন বিভাগ সূত্র জানায়, ফাঁসিয়াখালীর ঘুনিয়া পাহাড়ের পাদদেশের একটি তামাক ক্ষেতের কিনারায় ভোরে হাতির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। বন বিভাগকে জানালে বন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

স্থানীয়রা জানান, চকরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক ক্ষেত রয়েছে। পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে তামাক ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন কৃষকরা। এ ধরনের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, জানুয়ারি পুরো মাস চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ফাঁসিয়াখালীর বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে বৈদ্যুতিক ফাঁদে হাতি হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক সভা করা হয়। ঘুনিয়া এলাকার কয়েকটি তামাক ক্ষেত থেকে বৈদ্যুতিক ফাঁদ অপসারণও করা হয়েছিল। একই এলাকায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক ফাঁদে হাতিটির মৃত্যু হয়েছে বলে অনেকে ধারণা করছেন। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে বলা সম্ভব নয়। তাই মৃত হাতিটির ময়নাতদন্তের জন্য চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে, ৪০-৪২ বছর বয়সী মৃত পুরুষ হাতিটির শরীরে বাহ্যিকভাবে কোনো অসুস্থতা চোখে পড়েনি।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)