সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাতির কাছ থেকে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন পর্যটক

হাতির কাছ থেকে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন এক স্প্যানিশ পর্যটক। ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম প্রদেশের পিলানেসবার্গ ন্যাচারাল পার্ক। বুধবার (১০ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাতির কাছ থেকে ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন এক স্প্যানিশ পর্যটক। ঘটনাস্থল দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম প্রদেশের পিলানেসবার্গ ন্যাচারাল পার্ক। বুধবার (১০ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ৭ জুলাই (রোববার) সকালের দিকে তিন বন্ধুকে নিয়ে সেখানে বন্যপ্রাণী দেখতে যান ওই স্প্যানিশ পর্যটক। পার্কের গেট দিয়ে ঢোকার পরে তাদের চোখে পড়ে হাতির পাল। কাছে থেকে ছবি তুলতে ওই পর্যটক বন্ধুদের ছেড়ে গাড়ি থেকে নেমে চলে যান হাতির পালের দিকে।

আরও পড়ুন>

সবার বারণ সত্ত্বেও তিনি ক্যামেরা হাতে ছুটে যান হাতির পালের দিকে। এ সময় একটি হাতি তার দিকে তেড়ে আসে। এরপর পিছনে দৌড়ে আসে হাতির গোটা পালই। ওই পরিস্থিতি থেকে আর ফিরতে পারেননি স্প্যানিশ পর্যটক। এক পর্যায়ে প্রথমে তেড়ে আসা হাতিটি পিষে দেয় তাকে।

প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে ওই পর্যটককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলেও বাঁচাতে পারেনি স্থানীয় প্রশাসন ও তার বন্ধুরা।

৮ জুলাই (সোমবার) নর্থ ওয়েস্ট পার্কস অ্যান্ড ট্যুরিজ়ম বোর্ডের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে সিইও থামি মাশেগো স্পষ্ট জানিয়েছেন, ক্যামেরা হাতে ছুটে আসা পর্যটককে ধরাশায়ী করেই ঝোপের মধ্যে ঢুকে যায় হাতিটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতির পালে একাধিক শাবক ছিল। স্প্যানিশ পর্যটককে ছুটে আসতে দেখে বাচ্চাদের নিরাপত্তার তাগিদেই এগিয়ে এসে তাকে ধরাশায়ী করে মাদি হাতিটি।

সূত্র: সিএনএন

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)