সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বায়ুদূষণ রোধে টাস্ক ফোর্স গঠন করা হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ রোধে ঢাকার সড়কসমূহের ডিভাইডারে শিগগির বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ রোধে ঢাকার সড়কসমূহের ডিভাইডারে শিগগির বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রোববার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে বিজ্ঞান অনুষদ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে 'এয়ার কোয়ালিটি রিসার্চ এন্ড এনভায়রনমেন্টাল পলিসি ডিসকাশন' শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই উপদেষ্টা বলেন, ঢাকার বায়ুদূষণের প্রভাবে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বায়ুদূষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বায়ুদূষণ রোধে ঢাকার সড়কসমূহের ডিভাইডারে শিগগির বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বায়ুদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করতে হবে এবং এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সম্মানিত অতিথির বক্তব্যে বলেন, পরিবেশ, মানবস্বাস্থ্য ও অর্থনীতির ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এর প্রভাবে নানাবিধ মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। অকালমৃত্যু ও শিশুমৃত্যুর হার বাড়ছে। মানুষের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। বায়ুদূষণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস জে. শাওয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা অ্যামি ক্যাস অনুষ্ঠান সঞ্চালন করেন। সেমিনারে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেনজামিন দে ফয়, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিলিয়াম বামগার্টনার ও মার্থা লি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শহীদ উজ-জামান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কাইউম, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রভাষক সামিহা নাহিয়ান এবং পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা শাখার পরিচালক মো. জিয়াউল হক ঢাকা শহরের বায়ুর গুণগতমান ও বায়ুদূষণ বিষয়ক পৃথক পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

এমএইচএ/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)