সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পানিতে সাপ দেখে হুড়োহুড়ি, নৌকা ডুবে প্রাণ গেলো ৩ বরযাত্রীর

টাঙ্গাইলের মির্জাপুরে বিল পার হওয়ার সময় নৌকা ডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরে বিল পার হওয়ার সময় নৌকা ডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী (৪০), তার চাচাতো ভাই ইতালি প্রবাসী কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) এবং উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)।

নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।

স্থানীয়রা জানান, বৃৃহস্পতিবার মুন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলী চৌধুরীর ছেলে টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল। দুপুরের পর বিয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন বরযাত্রীরা। তরফপুর গ্রামের মজনু মিয়ার বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী কানু মিয়ার নৌকাযোগে স্থানীয় বুইড়া বিল পারি দেন। দ্বিতীয় দফায় শিশু ও নারীসহ ৭-৮ জন মির্জাপুর-তরফপুর সড়কে রাখা মাইক্রোবাসের উদ্দেশ্যে একই নৌকায় বিল পারি দেওয়ার জন্য ওঠেন।

এসময় নৌকায় থাকা এক নারী পানিতে একটি বিশালাকৃতির সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করে নৌকায় নড়াচড়া করতে থাকেন। অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা হেলে-দুলে পানিতে ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কনেকে রেখে বরসহ তার সঙ্গীরা ফিরে আসেন। ঘটনার পর বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

তরফপুর গ্রামের ওয়াজ উদ্দিন বলেন, 'নৌকার যাত্রীরা বড় আকারের একটি সাপ দেখে ভয় পান। সাপটি নৌকার দিকে এগিয়ে আসতে দেখে তারা নৌকার এক পাশে গেলে তা পানিতে উল্টে যায়। এতেই দুর্ঘটনাটি ঘটে।'

বর টুটুল চৌধুরী বলেন, 'এ ঘটনার পর ভাষা হারিয়ে ফেলেছি।'

তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, নিখোঁজের সংবাদ না থাকায় ডুবুরিদল পাঠানো হয়নি।

এস এম এরশাদ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)