সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

একসঙ্গে দুই ভাই-বোনকে কামড়ালো সাপ

রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কামড়ানো রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামে দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে নিয়ে হাজির হন তাদের স্বজনরা।

রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কামড়ানো রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামে দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে নিয়ে হাজির হন তাদের স্বজনরা।

রোববার (২৩ জনু) রাত সাড়ে ৮টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তাদের ভর্তি করা হয়। রিফাত ও জান্নাতি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান।

জানা গেছে, রিফাত ও জান্নাতিকে রোববার (২৩ জুন) রাত ৮টার দিকে তাদের বাড়ির পাশ থেকে সাপে কামড়ায়। পরে দ্রুত তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। এ সময় তাদের দংশনকৃত সাপটিকে মেরে সঙ্গে করে আনা হয়।

সঙ্গে আনা সাপ দেখে এবং রোগীদের পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এনাম নিশ্চিত হন এটি কোনো বিষধর সাপ না। তারপরও রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী জানান, তার নিজের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ আছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের সঙ্গে আনা সাপটি দেখে মনে হচ্ছে এটি কোনো বিষধর সাপ নয়।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)