সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সাপের কামড়ে ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সুমি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সুমি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুমি আক্তার উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, রাতের খাওয়া শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে সুমি আক্তার। পরে রাত সাড়ে ১১টার দিকে তার বিছানায় আগে থেকে বসে থাকা বিষধর সাপ তার ডান হাতে ছোবল মারে। সঙ্গে সঙ্গে কার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুঁক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সাপের কামড়ে একই মাদরাসার দুই শিক্ষকের মৃত্যু

স্কুলছাত্রীর দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পাইনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যথায় কাতরাচ্ছিল। ভোরে বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন, সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনে ওই এলাকার বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলে বিস্তারিত জানাতে পারবো।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)