সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ওঝার কাছ থেকে হাসপাতালে যাওয়ার আগেই স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে সীমান্ত নাথ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল বাড়ির সামনে তাকে সাপ কামড় দেয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে সীমান্ত নাথ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল বাড়ির সামনে তাকে সাপ কামড় দেয়।

সীমান্ত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কান্তি নাথের ছেলে। সে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, সাপে কামড়ানোর পর তাকে স্থানীয় বেদে পাড়ায় ওঝার কাছে নিয়ে যান। পরবর্তীতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এন্টিভেনম না থাকায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। কিন্তু চমেক হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে এনে বুধবার ভোর ৪টায় তাকে দাহ করা হয়েছে।

তবে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফারিয়া সিলভী জানান, মঙ্গলবার কয়েকজন সাপে কাটা রোগী এসেছিল। তবে সীমান্ত নাথ নামে কোনো রোগী আসেনি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, সাপে কাটার পর প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া উচিৎ। তারা ওঝার কাছে নিয়ে ভুল করেছে। এছাড়া ওই নামে কোনো রোগী ভর্তি হয়নি। আমি মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত রেজিস্ট্রেশন খাতা দেখেছি। তাছাড়া হাসপাতালে এন্টিভেনম মজুত আছে। তাকে হয়তো ওঝার কাছ থেকে চমেকে নিয়ে গেছেন স্বজনরা।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)