সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

এবার চুয়াডাঙ্গায় দেখা মিললো রাসেলস ভাইপার

চুয়াডাঙ্গার জীবননগরে মাঠ থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি মেরে মাটিতে পুঁতে ফেলেন গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় রাসেলস ভাইপার আতংক বিরাজ করছে।

চুয়াডাঙ্গার জীবননগরে মাঠ থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি মেরে মাটিতে পুঁতে ফেলেন গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় রাসেলস ভাইপার আতংক বিরাজ করছে।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের একটি মাঠে সাপটির দেখা মেলে।

প্রত্যক্ষদর্শী কৃষক বলেন, 'সকালে মাঠে ঘাস কাটছিলাম। এসময় একটি খেজুর গাছের গোড়ায় সাপটি পেঁচিয়ে থাকতে দেখি। এসময় আরও কয়েকজনকে ডেকে সাপটি মেরে গ্রামের দিকে নিয়ে আসি।'

স্থানীয় যুবক প্লাবন বলেন, 'ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি, এখন বাস্তবে দেখলাম। এত বড় সাপ উদ্ধার হওয়ায় গোটা এলাকায় আতংক বিরাজ করছে।'

আতিয়ার রহমান নামের এক কৃষক বলেন, 'যে মাঠ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে, সেই মাঠে ধান, পাটসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এখন সাপের আতংক ছড়িয়ে পড়ায় কেউ মাঠে যেতে চাচ্ছেন না। এবার চাষাবাদ নিয়ে মহাবিপাকে পড়তে হবে আমাদের।'

বিষয়টি নিশ্চিত করে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, 'মেদিনীপুর গ্রামের মাঠ থেকে বুধবার সকালে কৃষকরা একটি সাপ মেরেছে বলে শুনেছি। তবে সাপটি রাসেলস ভাইপার কি না, তা জানি না। তবে সাপটা অনেক বড় এবং মোটাসোটা। এ নিয়ে এলাকায় সাপের আতংক বিরাজ করছে।'

জীবননগর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ কাজল হোসেন বলেন, 'মেদিনীপুর গ্রামের মাঠ থেকে যে সাপটি উদ্ধার হয়েছে, তা রাসেলস ভাইপার কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বন বিভাগের লোকজন সেখানে পৌঁছানোর আগেই গ্রামবাসী সাপটি পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেন।

তবে ছবি দেখে সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত করে জেলার পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হামিদ।

হুসাইন মালিক/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)