সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কৃষককে কামড়ালো কারেন্ট জালে আটকা রাসেলস ভাইপার

মাদারীপুরের শিবচরে রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুমিন শেখ (৫৫) নামে এক কৃষক। রোববার (৭ জুলাই) রাতে শিবচরের চরজানাজাত এলাকার পদ্মা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচরে রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুমিন শেখ (৫৫) নামে এক কৃষক। রোববার (৭ জুলাই) রাতে শিবচরের চরজানাজাত এলাকার পদ্মা নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

আহত মুমিন শেখ শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বশির উদ্দিন মাদবরের কান্দি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে শিবচরের পদ্মাপাড়ে সাপের উপদ্রব বেড়েছে। তাই সাপের কামড় থেকে রক্ষা পেতে কারেন্ট জাল দিয়ে বাড়ির চারদিকে ঘিরে দেন মুমিন শেখ। সেই কারেন্ট জালে রাসেলস ভাইপার সাপ আটকে যায়। সন্ধ্যার দিকে আটকে যাওয়া সাপ কৃষক মুমিন শেখকে কামড় দেয়। এ সময় মুমিন শেখ ও তার ছেলেরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে রাত ৯টার দিকে মৃত রাসেলস ভাইপার সাপটি নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

মুমিন শেখ বলেন, গত কয়েকদিন ধরে বাড়ির আঙিনাসহ আশপাশের এলাকায় সাপ দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির লোকদের সাপের কামড় থেকে রক্ষা করতেই জাল দিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করি। সন্ধ্যার দিকে দেখি জালের মধ্যে একটি রাসেলস ভাইপার সাপ ঢুকে পড়েছে। জালের মুখ বাঁধতে গিয়েই সাপটি আমার ডান হাতের তালুতে কামড় দেয়। এরপরই আমাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রিন্স বলেন, রোববার রাত ৯টার সময় চরজানাজাত এলাকা থেকে মুমিন শেখ নামের এক রোগীকে তার আত্মীয়-স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে সাপটি তাকে তেমন সজোরে আঘাত করতে পারেনি। হয়ত সামান্য আচড় লেগেছে। রোগী এখন সুস্থ আছেন। তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)