সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ফ্লোরিডায় ধরা পড়লো ১৯ ফুটের বার্মিজ অজগর

দৈর্ঘ্য একটি পূর্ণবয়স্ক জিরাফের মতো। এরকম এক বার্মিজ অজগর ধরা পড়লো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সম্প্রতি এটিকে ধরেছেন জেক ওয়ালেরি নামে ২২ বছরের এক যুবক। অজগরটির দৈর্ঘ্য ১৯ ফুট। ওজন ৫৬ দশমিক ৬ কেজি। মনে করা হচ্ছে, এটিই পৃথিবীর দীর্ঘতম বার্মিস অজগর।

দৈর্ঘ্য একটি পূর্ণবয়স্ক জিরাফের মতো। এরকম এক বার্মিজ অজগর ধরা পড়লো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সম্প্রতি এটিকে ধরেছেন জেক ওয়ালেরি নামে ২২ বছরের এক যুবক। অজগরটির দৈর্ঘ্য ১৯ ফুট। ওজন ৫৬ দশমিক ৬ কেজি। মনে করা হচ্ছে, এটিই পৃথিবীর দীর্ঘতম বার্মিস অজগর।

অজগরটিকে ধরার পর তাকে দক্ষিণ-পশ্চিম ফ্লরিডার অভয়ারণ্যে নিয়ে গিয়েছেন জেক। সেখানেই তার দৈর্ঘ্য ও ওজন মাপা হয়েছে। ২০২০ সালের অক্টোবরে ফ্লোরিডায় থেকেই আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। সেটির দৈর্ঘ্য ছিল ১৮ ফুট ৯ ইঞ্চি। এত দিন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর দীর্ঘতম বার্মিস পাইথন।

আরও পড়ুন>দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে মৃত ৭

অজগরটিকে উদ্ধারের ভিডিও পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, রাস্তার ধারে বার্মিজ অজগরটিকে লেজ ধরে টান দেন জেক। তখনই তার দিকে তেড়ে আসে সেই বিশাল প্রাণী। তাকে পেঁচিয়ে জাপটে ধরার চেষ্টা করে। তখন জেকের সাহায্যে এগিয়ে আসেন আরও কয়েকজন।

জেক জানিয়েছেন, ফ্লোরিডার অভয়ারণ্যে পাঠানো হয়েছে এটিকে। বৈজ্ঞানিক গবেষণার জন্য। দক্ষিণ ফ্লোরিডার পরিবেশেও প্রভাব ফেলবে এই বার্মিজ অজগর।

আরও পড়ুন>ইমানুয়েল ম্যাক্রোঁকে সেতার-বউকে শাড়ি উপহার দিলেন মোদী

ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, পৃথিবীর দীর্ঘতম সাপের মধ্যে অন্যতম এই বার্মিজ অজগর। অভিনব উপায়ে শিকার ধরে তারা। প্রথমে ধারালো দাঁত দিয়ে শিকার ধরে। তারপর নিজের দেহ দিয়ে পেঁচিয়ে ধরে তাকে। ততক্ষণ চেপে ধরে থাকে, যতক্ষণ না শিকারের শ্বাস বন্ধ হচ্ছে। স্তন্যপায়ী, পাখি, ঘড়িয়াল ধরে খায়।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)