সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

চট্টগ্রামে চিকিৎসা চলছে কিং কোবরা সাপের

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। যার নাম কিং কোবরা (রাজ গোখরা)। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার মিঠাছরা বাজারে এক পাহাড়ি ব্যক্তির থেকে সাপটি উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার নেতারা।

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। যার নাম কিং কোবরা (রাজ গোখরা)। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার মিঠাছরা বাজারে এক পাহাড়ি ব্যক্তির থেকে সাপটি উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড় থেকে সাপটি ধরে গত এক এক সপ্তাহ ধরে পাহাড়ি এক ব্যক্তি সাপটি গায়ে জড়িয়ে উপজেলার মিঠাছরার বাজারে মানুষকে ভয়ভীতি দেখায়। এছাড়া ওই ব্যক্তি সাপটি বিক্রিরও চেষ্টা করে। খবর পেয়ে তার থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় জাগো নিউজকে বলেন,পাহাড়ি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজ গোখরাটিকে অবৈধভাবে আটক করে রেখেছিলেন। তিনি সাপটিকে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিলেন এবং পরবর্তীতে সাপটি বিক্রির উদ্দেশে রাখে দেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আমরা কয়েকজন ক্রেতা সেজে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।

তিনি আরও বলেন, সাপটির বিষদাঁত উপড়ে ফেলায় ও তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুত্বর আহত হয়। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্ত্বাবধানে আমার হেফাজতে চিকিৎসাধীন। ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ বন বিভাগ হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত জাগো নিউজকে বলেন, সাপটির অবস্থা খুব খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি আগামী দুই তিনদিন পর সুস্থ হবে।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)