সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শখ থেকে পাখির ব্যবসা, মাসে বিক্রি ৩ লাখ

ছোটবেলা থেকেই পাখির প্রতি শখ ও গভীর ভালোবাসা মেহেদী হাসান শুভর। সেই ভালোবাসাকে পুঁজি করে গড়ে তুলেছেন পাখির ব্যবসা। প্রতি মাসে ২-৩ লাখ টাকার পাখি বিক্রি করেন এই তরুণ উদ্যোক্তা।‎‎রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার নবাবগঞ্জ বাজারে মেহেদী হাসান শুভর আছে একটি পাখির দোকান। বড় ভাইয়ের উৎসাহ ও সহযোগি

ছোটবেলা থেকেই পাখির প্রতি শখ ও গভীর ভালোবাসা মেহেদী হাসান শুভর। সেই ভালোবাসাকে পুঁজি করে গড়ে তুলেছেন পাখির ব্যবসা। প্রতি মাসে ২-৩ লাখ টাকার পাখি বিক্রি করেন এই তরুণ উদ্যোক্তা।‎‎রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার নবাবগঞ্জ বাজারে মেহেদী হাসান শুভর আছে একটি পাখির দোকান। বড় ভাইয়ের উৎসাহ ও সহযোগিতায় তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত হন। শুভর দোকানে আছে নানা প্রজাতির দামি পাখি। এর মধ্যে সানকনুর জাতের পাখিই বেশি। দেখতে আকর্ষণীয়, রঙিন পালক আর কথা বলার ক্ষমতার কারণে এই পাখি ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়।‎‎প্রতি জোড়া সানকনুর পাখি তিনি বিক্রি করেন ৩০-৪০ হাজার টাকা। শুধু বড় পাখিই নয়, বাচ্চা পাখিও বিক্রি করেন তিনি। কোনো কোনো পাখির দাম লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। সব মিলিয়ে বর্তমানে তার দোকানে প্রায় ১০ লাখ টাকার পাখি আছে।‎মেহেদী হাসান শুভ জানান, প্রতিদিন দোকান খোলা থাকলেও সাপ্তাহিক ঢাকার কোনো পাখির হাট বা মেলায় তিনি পাখি নিয়ে যান। দোকানের তুলনায় হাট বা মেলায় বিক্রি বেশি হয়। কারণ সেখানে পাইকারি ও খুচরা—দুই ধরনের ক্রেতাই আসেন।

‎পাখিগুলো কিনতে আসেন নানা বয়সী মানুষ। কেউ কিনছেন শখে, কেউ উপহার দেওয়ার জন্য। কেউ কেউ আসেন ব্যবসার কারণে। হাটের পরিবেশে একসঙ্গে অনেক পাখি দেখার সুযোগ থাকায় ক্রেতাদের আগ্রহও বেশি থাকে। দরদাম, পছন্দ-অপছন্দ—সব মিলিয়ে হাট পাখি ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনপোকা চাষে ভাগ্যবদল শিমুলের, মাসে আয় ২ লাখ অসিত বসুর মাশরুম চাষ, মাসে বিক্রি ১০০ কেজি

‎শুধু দোকান বা হাটেই সীমাবদ্ধ নন শুভ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনেও পাখি বিক্রি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা তার সঙ্গে যোগাযোগ করেন। অনলাইন বিক্রির ফলে তার ব্যবসার পরিধিও বিস্তৃত হয়েছে।‎‎ব্যবসার আয়-ব্যয় প্রসঙ্গে শুভ বলেন, 'মাসে গড়ে ২-৩ লাখ টাকার পাখি বিক্রি হয়। তবে পাখির খাবার, খাঁচা, চিকিৎসা, দোকান ভাড়া ও অন্যান্য খরচ বাদ দিয়ে মাসে ভালোই লাভ থাকে।'‎‎এই তরুণ উদ্যোক্তা বলেন, 'শুরুটা মোটেও সহজ ছিল না। সীমিত পুঁজি আর অভিজ্ঞতার অভাব—সব মিলিয়ে চ্যালেঞ্জ ছিল অনেক। তবে পাখির প্রতি ভালোবাসা আর ধৈর্যই এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। ধীরে ধীরে পাখি চেনা, তাদের যত্ন, খাবার, রোগ-ব্যাধি সম্পর্কে ধারণা বাড়তে থাকে। ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিশ্বাস তৈরি হয়। সবকিছুই শিখেছি হাতেকলমে।'

‎‎শুভ মনে করেন, 'পাখির ব্যবসায় সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যত্ন ও ভালোবাসা। পাখি শুধু পণ্য নয়, তারা জীবন্ত প্রাণী। তাদের ঠিকমতো খাবার, পরিষ্কার পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত না করলে এই ব্যবসা টিকবে না।'‎‎ভবিষ্যতে ব্যবসাকে বড় করার স্বপ্ন দেখেন এই তরুণ উদ্যোক্তা। নতুন নতুন জাতের পাখি আনা, আরও বড় পরিসরে দোকান গড়ে তোলা—এমন নানা পরিকল্পনা আছে তার। শহরের ব্যস্ত জীবনের মাঝে পাখির ডানায় ভর করে শুভ এগিয়ে চলেছেন নিজের স্বপ্নের পথে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)