সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাপ চিবিয়ে খাচ্ছে ‘তৃণভোজী’ হরিণ, ভিডিও ভাইরাল

আমরা সবাই জানি, হরিণ তৃণভোজী প্রাণী। অর্থাৎ ঘাস, লতা-পাতার মতো উদ্ভিজ্জ বস্তুই এদের প্রধান খাবার। কিন্তু সেই হরিণই আস্ত সাপ চিবিয়ে খাচ্ছে, এমন দৃশ্য কল্পনা করুন তো। হ্যাঁ, অনেকের কাছেই এটিকে উদ্ভট মনে হতে পারে। কিন্তু সেই অবিশ্বাস্য ঘটনাটি বাস্তবেই ঘটেছে। আর তার ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে।

আমরা সবাই জানি, হরিণ তৃণভোজী প্রাণী। অর্থাৎ ঘাস, লতা-পাতার মতো উদ্ভিজ্জ বস্তুই এদের প্রধান খাবার। কিন্তু সেই হরিণই আস্ত সাপ চিবিয়ে খাচ্ছে, এমন দৃশ্য কল্পনা করুন তো। হ্যাঁ, অনেকের কাছেই এটিকে উদ্ভট মনে হতে পারে। কিন্তু সেই অবিশ্বাস্য ঘটনাটি বাস্তবেই ঘটেছে। আর তার ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে।

ভাইরাল ভিডিওটি একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা। এতে দেখা যায়, জঙ্গলের কাছে রাস্তার পাশে দাঁড়ানো একটি হরিণ। তার মুখ নড়ছে। ক্যামেরা একটু জুম করতেই স্পষ্ট হয়ে যায়, হরিণটি আসলে একটি সাপকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।

আরও পড়ুন>> সাপ নিয়ে প্রি-ওয়েডিং ফটোশুট!

এ দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান ভিডিওধারণকারী নিজেই! অবিশ্বাসের সুরে তাকে প্রশ্ন করতে শোনা যায়, 'সে (হরিণ) কি সাপ খাচ্ছে?'

গত রোববার (১১ জুন) টুইটারে সায়েন্স গার্ল নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। একই ভিডিও শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দাও। দুটি ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Deer are herbivores and classified as ruminants because of their rumen, which helps them digest tough plant matter like cellulose.But if food is scarce or they lack minerals such as calcium and phosphorus, they may eat meatWatch this one eat a snake pic.twitter.com/OF6qhAqpXA

ন্যাশনাল জিওগ্রাফিকের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হরিণ তৃণভোজী ঠিকই, তবে দেহে ফসফরাস, লবণ ও ক্যালসিয়ামের মতো খনিজের অভাব দেখা দিলে তারা মাংসও খেতে পারে। বিশেষ করে, শীতের সময় যখন তাজা উদ্ভিদ খুব কম পাওয়া যায়, তখন হরিণের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়।

আরও পড়ুন>> প্লেনে বিষধর সাপ, জরুরি অবতরণ!

সুশান্ত নন্দা তার ক্যাপশনে লিখেছেন, প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করছে ক্যামেরা। হ্যাঁ, তৃণভোজী প্রাণীরাও মাঝে মধ্যে সাপ খায়।

সায়েন্স গার্ল পেজে হরিণের সাপ খাওয়ার বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হরিণ তৃণভোজী এবং তাদের রুমেনের কারণে রুমিন্যান্ট হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়, যা তাদের সেলুলোজের মতো শক্ত উদ্ভিজ্জ পদার্থ হজম করতে সাহায্য করে। কিন্তু যদি খাবারের অভাব হয় বা তাদের ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজগুলোর অভাব পড়ে, তখন তারা মাংসও খেতে পারে।

আরও পড়ুন>> উট কেন বিষধর সাপ খায়?

এরপরও ভিডিওটি দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। একজন লিখেছেন, সত্যি, খুবই অদ্ভুত ঘটনা! আরেকজনের মন্তব্য, প্রকৃতি অবিশ্বাস্য কার্যকলাপে পরিপূর্ণ!

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)