সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

তামাকের বিকল্প সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা কৃষক দম্পতির

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়ি এলাকায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। তামাকের তীব্র গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে পরিবেশবান্ধব কৃষির দিকে ঝুঁকছেন অনেকেই। এমনই একজন উদ্যোক্তা দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের তারাবুনিয়া ব্লকের কৃষক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়ি এলাকায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। তামাকের তীব্র গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে পরিবেশবান্ধব কৃষির দিকে ঝুঁকছেন অনেকেই। এমনই একজন উদ্যোক্তা দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের তারাবুনিয়া ব্লকের কৃষক উত্তম কুমার চাকমা দম্পতি।

তাদের জমি তামাক চাষের জন্য বর্গা না দিয়ে নিজেই সূর্যমুখী চাষ করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন তিনি। বর্তমানে তার ৪০ শতক জমিতে দোল খাচ্ছে হলুদ রঙের সূর্যমুখী ফুল। একসময় এ জমি তামাক চাষের জন্য অন্যদের কাছে বর্গা দেওয়া হতো।

উত্তম কুমার চাকমার স্ত্রী সোনালী চাকমা জানান, তামাক চাষে ব্যবহৃত কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ওষুধের তীব্র গন্ধে পরিবার নিয়ে ঘরে থাকা কঠিন হয়ে পড়তো। বিশেষ করে শিশুদের জন্য তা ছিল ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, 'তামাকের ওষুধের গন্ধে ছেলে-মেয়েদের নিয়ে ঘরে থাকা যেত না। অনেক সময় অসুস্থতার ঝুঁকিও তৈরি হতো। তাই এবার উপজেলা কৃষি অফিসের পরামর্শে আমরা নিজেরাই সূর্যমুখী চাষ শুরু করেছি।'

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের জন্য বেশ উপযোগী। কম খরচে এবং তুলনামূলক কম ঝুঁকিতে এ ফসল উৎপাদন করা যায়। পাশাপাশি সূর্যমুখী তেল বাজারে চাহিদাসম্পন্ন হওয়ায় কৃষকেরা ভালো লাভের সম্ভাবনাও দেখতে পাচ্ছেন।

কৃষক উত্তম কুমার চাকমা বলেন, 'তামাক চাষের তুলনায় সূর্যমুখী চাষ অনেক ভালো। তামাকের কীটনাশক ও ওষুধের তীব্র গন্ধে পরিবার নিয়ে থাকা কঠিন হয়ে পড়ে। সরকারিভাবে সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বেশি জমিতে সূর্যমুখী চাষ করতে চাই। এতে খরচ কম এবং লাভের সম্ভাবনাও বেশি।'

দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলার ৪০ জন কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। তামাকের বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। উত্তম কুমার চাকমাকেও এ কর্মসূচির আওতায় বীজ ও সার প্রদান করা হয়েছে।

তিনি বলেন, 'পাহাড়ি এলাকায় তামাকের পরিবর্তে লাভজনক ও পরিবেশবান্ধব ফসল হিসেবে সূর্যমুখী চাষের সম্ভাবনা আছে। সঠিক পরিচর্যা ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এ ফসল কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে।'

প্রবীর সুমন/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)