সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সৈকতে এবার মৃত পরপয়েজ ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত পরপয়েজ ডলফিন। যার শরীরে কোনো দাগ না থাকলেও উপরের আবরণটা উঠে গেছে।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত পরপয়েজ ডলফিন। যার শরীরে কোনো দাগ না থাকলেও উপরের আবরণটা উঠে গেছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরে অন্যান্য ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।

বাচ্চু জাগো নিউজকে জানান, প্রায় ৪ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন না থাকলেও উপরের আবরণটা উঠে গেছে। ধারণা করা হচ্ছে, আজ (রোববার) রাতে এটার মৃত্যু হয়েছে। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটাকে মাটিচাপা দেয়।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, আজ যে ডলফিনটি মৃত্য অবস্থায় ভেসে এসেছে এটি মূলত পরপয়েজ জাতের বাচ্চা ডলফিন। আমাদের ব্লু-গার্ড সদস্যদের পাঠিয়ে এটার স্যাম্পল সংগ্রহ করে রাখবো।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে জানান, আজকের ডলফিনটি আকারে ছোট, এটা বাচ্চা পরপয়েজ। চলতি মাসেই কুয়াকাটা সৈকতে বেশ কয়েকটি মৃত কচ্ছপ ও ডলফিন আসলো। এগুলো জেলেদের জালে, বড় সামুদ্রিক যানের ধাক্কায় এবং বয়সের আধিক্যের কারণে মারা যাচ্ছে। আমরা বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)