সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে একদিন

ঈদের ছুটির পর আপনি যদি শহরের বাইরে না যেতে পারেন, তবুও মনকে একদিনের জন্য প্রকৃতি ও প্রাণিজগতের সান্নিধ্যে ছুটি দিতে পারেন। ঢাকার ভেতরেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) ঘুরতে পারেন।

ঈদের ছুটির পর আপনি যদি শহরের বাইরে না যেতে পারেন, তবুও মনকে একদিনের জন্য প্রকৃতি ও প্রাণিজগতের সান্নিধ্যে ছুটি দিতে পারেন। ঢাকার ভেতরেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) ঘুরতে পারেন।

শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, সবুজের ছায়ায় ঘেরা এ দুটি স্থান ঈদের ছুটিকে আরও আনন্দময়, শিক্ষণীয় ও উপভোগ্য করে তুলতে পারে।

জাতীয় চিড়িয়াখানাজাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করলেই চোখে পড়ে ছায়াঘেরা পথ, নানা জাতের পাখির ডাক আর শিশুদের উচ্ছ্বাস। প্রায় ১৮৬ একর জায়গাজুড়ে গড়ে ওঠা চিড়িয়াখানায় রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৩০ প্রজাতির দুই হাজারের বেশি প্রাণী। রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, জিরাফ, কুমির, ভালুক, হরিণ, অজগর, কচ্ছপ থেকে শুরু করে রঙিন বিদেশি পাখি—সবই যেন এক ছাদের নিচে।

শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার স্থান, জলাশয়ে নৌকা বিহারের ব্যবস্থা এবং শিক্ষণীয় তথ্যসহ প্রতিটি খাঁচার পাশে পরিচিতি ফলক। এখানে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসেন প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে একদিন কাটাতে। ঈদের সময় দর্শনার্থীদের জন্য থাকে বাড়তি আয়োজন ও আনন্দঘন পরিবেশ। এখানে প্রবেশমূল্য ৫০ টাকা।

জাতীয় উদ্ভিদ উদ্যানচিড়িয়াখানার পাশেই অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান—যেটিকে অনেকে 'ঢাকার ফুসফুস' বলেও আখ্যা দেন। প্রায় ২০৫ একর বিস্তৃত এই বোটানিক্যাল গার্ডেন একদিকে যেমন সৌন্দর্যের আধার; অন্যদিকে তেমনই পরিবেশ-সচেতনতার এক জীবন্ত পাঠশালা। এখানে রয়েছে প্রায় ১০ হাজার প্রজাতির বৃক্ষ, লতাগুল্ম, ওষুধি গাছ ও ফুলের সমারোহ।

ঘন সবুজ ছায়াঘেরা পথ ধরে হাঁটলে চোখে পড়বে বিরল প্রজাতির গাছগাছালি, পাখির কিচিরমিচির, বাতাসে দোল খাওয়া গাছের ডালপালা আর হালকা রোদ। যারা প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এটি যেন একখণ্ড নিসর্গ। এখানকার প্রবেশমূল্য মাত্র ২০ টাকা।

তবে এই দুই স্থানই শিশুদের ঘোরার জন্য বেশি উপযোগী। তারা অনেক কিছু জানবে, শিখবে আর ঢাকার কোলাহল থেকে নিজেকে কিছুটা সতেজ রাখতে পারবে।

যেভাবে যাবেনজাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনই ঢাকার মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড থেকে খুব সহজে যাওয়া যায়। বাস, সিএনজি বা রিকশায় যে কোনো সময় পৌঁছে যাওয়া সম্ভব।

খাবার ও বিশ্রামের জন্য রয়েছে নানা ধরনের দোকান, রেস্টুরেন্ট এবং বসার জায়গা। চাইলে বাসায় রান্না করা খাবারও সঙ্গে নিয়ে পরিবারসহ উপভোগ করতে পারেন।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)