সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সার্কাসের হাতির আক্রমণে প্রাণ গেলো শিশুর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোসাব্বির উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

মানিকড়া গ্রামের বাসিন্দা আজহার আলি বলেন, সকাল থেকে এই এলাকায় দুটি পাগলা হাতি ঘোরাঘুরি করছিল। এসময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির। তখন তাকে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটো। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সাফারি পার্কে ক্যানসার আক্রান্ত জিরাফের মৃত্যু

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি। রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগের একটি টিম হাতিটিকে আটক করে নিয়ে যাবে।

সোহান মাহমুদ/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)