সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ইটভাটা গুঁড়িয়ে দিয়ে গাছের চারা রোপণ

হাইকোর্টের নির্দেশে বান্দরবানের লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দুদিন ব্যাপী অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয় সেখানে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে বান্দরবানের লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দুদিন ব্যাপী অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয় সেখানে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাইকোর্টের নির্দেশে লামা উপজেলার ফাইতং এলাকার অবৈধ ইটভাটা ইউবিএম, এসবি ডব্লিউ, এমবিআই এবং এনআরবি ইটভাটাগুলো স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে বুধবার সকালে একই এলাকায় অবৈধ ইটভাটা ইবিএম এবং সেভেনবিএম নামে আরও দুটি ইটভাটাসহ মোট ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এছাড়া ওই ইটভাটার জায়গায় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যৌথ অভিযানে অংশ নেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও পরিবেশ অধিদপ্তর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে দুই দিনব্যাপী অভিযানে ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে সেখানে চারা রোপণ করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/এএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)