সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বৃক্ষমেলায় এক বনসাইয়ের দাম ৭ লাখ টাকা

রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৩। আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে ৫ জুন থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১২ জুলাই পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও মেলায় এসেছে নানা প্রজাতির গাছ। তবে মেলায় নজর কাড়ছে বরিশাল নার্সারির একটি বটের বনসাই গাছ। পঞ্চাশোর্ধ্ব গাছটির দাম ধরা হয়েছে ৭ লাখ টাকা।

রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৩। আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে ৫ জুন থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১২ জুলাই পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও মেলায় এসেছে নানা প্রজাতির গাছ। তবে মেলায় নজর কাড়ছে বরিশাল নার্সারির একটি বটের বনসাই গাছ। পঞ্চাশোর্ধ্ব গাছটির দাম ধরা হয়েছে ৭ লাখ টাকা।

মঙ্গলবার (৬ জুন) আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলায় সরেজমিনে এ চিত্র চোখে পড়ে।

বরিশাল নার্সারির স্টলের দায়িত্বে থাকা মো. সেলিম আহমেদ বলেন, ১৫ বছর আগে বনসাইটি আমরা আমদানি করে নিয়ে আসি। এরপর দেশেই রক্ষণাবেক্ষণ করি। গাছটির বয়স পঞ্চাশ বছরেরও বেশি।

মেলা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ বছর মেলায় ৭৩টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের নার্সারি, বাগানি ও এ সম্পর্কিত পণ্য বিক্রেতাদের সুযোগ দেওয়া হয়েছে। মেলার স্টলগুলোর সাজসজ্জাতেও রয়েছে দারুণ কারুশৈলী। স্টলগুলো দেখলে মনে হবে, দারুণ ছোট একটি বাগান। দুইপাশে সুন্দর সুন্দর গাছ, মাঝ দিয়ে হাঁটার জন্য রাস্তা।

বনসাই ছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড, মৌসুমি ফল, দেশি-বিদেশি ফুল, জৈব সার, আধুনিক সেচ পদ্ধতির যন্ত্রপাতিসহ অনেককিছু। এছাড়াও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আমাজান লিলি।

মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আমাজান লিলি/ ছবি- জাগো নিউজ

ক্যাকটাস ও ইনডোর প্ল্যান্ট প্রেমীদের জন্যও বৃক্ষমেলা একটি অপূর্ব মিলনমেলা। প্রতিটি স্টলেই রয়েছে নানা প্রজাতির ক্যাকটাস। পাশাপাশি ইনডোর প্ল্যান্ট ডেকোরেশনের জন্যও রয়েছে ভিন্ন ভিন্ন স্টল।

অফিস ডেস্কে কিছুটা সবুজের ছোঁয়া রাখতে চাইলেও মেলায় পাওয়া যাচ্ছে ব্যবহার উপযোগী বাঁশের টব। শহরের ছাদবাগানিদের জন্য বৃক্ষমেলায় রয়েছে প্রয়োজনীয় সবকিছু। জৈব সার থেকে শুরু করে ছাদে গাছের স্বয়ংক্রিয় সেচের জন্য প্রয়োজনীয় সামগ্রীর স্টলও রয়েছে মেলায়।

তীব্র দাবদাহে সকাল থেকে দুপুর পর্যন্ত মেলায় দর্শনার্থী ও ক্রেতা কম থাকলেও বিকেল গড়াতেই বাড়ে মানুষের সংখ্যা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় আসতে পারবেন দর্শনার্থীরা। মেলায় প্রবেশের জন্য লাগবে না কোনো টিকিট।

তাসনিম আহমেদ তানিম/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)