সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

গোখরা নিয়ে হাসপাতালে সাপে কাটা রোগী

নোয়াখালীর চাটখিলে বিষাক্ত গোখরার কামড়ে আহত হয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন মো. কামাল (৪৫) নামে এক ব্যক্তি।

নোয়াখালীর চাটখিলে বিষাক্ত গোখরার কামড়ে আহত হয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন মো. কামাল (৪৫) নামে এক ব্যক্তি।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে চাটখিলের হালিমা দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মো. কামাল উপজেলার পরকোট গ্রামের কবির বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

দুপুর দেড়টার দিকে তিনি বস্তায় ভরে গোখরা সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে হাসপাতালে কর্তৃপক্ষের অনুরোধে উপজেলা গেটের ব্রিজের কাছে সাপটি ছেড়ে দেওয়া হয়। ওই হাসপাতালে কামালের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: সাপ নিয়ে হাসপাতালে হাজির দংশিত যুবক

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন বলেন, বস্তায় ভরে একটি গোখরা নিয়ে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে সাপটি সঙ্গে রাখা অনিরাপদ বলায় তিনি সাপটি ছেড়ে দিয়ে হাসপাতালে ভর্তি হন। আমরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি।

এ বিষয়ে মো. কামাল জাগো নিউজকে বলেন, দুপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘরে সাপ থাকার বিষয়টি শুনি। পরে কয়েকটি ডিমসহ সাপটি ধরে দাঁত ভাঙার সময় কামড় দেয়। পরে চিকিৎসা নিতে সাপসহ হাসপাতালে চলে আসি।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত উৎসুক মানুষ ওই বাড়িতে জড়ো হন। হাসপাতালেও রোগীকে দেখতে অনেকে ভিড় করেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

শব্দদূষণ ভারতের শহরে স্বাস্থ্যঝুঁকি, কিন্তু মাপাই কঠিন

মুম্বাইয়ে বাইরের শব্দের মাত্রা গড়ে ৬৫ থেকে ৮৫ ডেসিবেল, যেখানে সড়কের শব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা ৫৪ ডেসিবেল। গবেষকেরা বলছেন, তথ্যের ঘাটতি ও ব্যয়বহুল শব্দ-মডেলের কারণে ভারতে এর স্বাস্থ্যপ্রভাব নিয়ে গবেষণা কঠিন।

Mongabay India১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ব্যাংকক বাঁচাতে প্রতিবছর ডুবছে থাইল্যান্ডের গ্রাম

২০১১ সালের বন্যার পর থাইল্যান্ডে তৈরি বাঁধ ও জলকপাট ব্যাংকক ও শিল্পাঞ্চল থেকে পানি সরিয়ে দেয়, কিন্তু আয়ুথায়ার নদীতীরের গ্রামগুলো এখন মাসের পর মাস মাথার ওপর পানিতে ডুবে থাকে; ঘর উঁচু করতে সঞ্চয় খরচ করছেন বাসিন্দারা।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

সুস্থ যমজের ছোঁয়ায় কয়েক সপ্তাহে প্রাণ ফিরে পেল বিবর্ণ প্রবাল

স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা দেখেছেন, একই কলোনির সুস্থ প্রবালের গায়ে বিবর্ণ প্রবালের টুকরা লাগিয়ে রাখলে দুটি জুড়ে যায় এবং বিবর্ণ প্রবাল আবার শৈবাল ফিরে পায়; পাঁচটি টুকরার সবকটি সাত সপ্তাহে সেরে উঠেছে।

ইউরোনিউজ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)