হৃদয়ে মাটি ও মানুষমাগুরায় লক্ষ্মীকান্দর গ্রামে নারীদের সবজি পল্লী
এই সবুজ ফসলি মাঠ এক অন্যরকম সমৃদ্ধির কথা বলছে।যে সমৃদ্ধি রচিত হয়েছে একদল নারীর হাতে।সংসারের স্বচ্ছলতা বাড়াতে এবং নিজেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে যে নারীরা বেছে নিয়েছেন কৃষিকে।
হৃদয়ে মাটি ও মানুষএই সবুজ ফসলি মাঠ এক অন্যরকম সমৃদ্ধির কথা বলছে।যে সমৃদ্ধি রচিত হয়েছে একদল নারীর হাতে।সংসারের স্বচ্ছলতা বাড়াতে এবং নিজেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে যে নারীরা বেছে নিয়েছেন কৃষিকে।
হরেক রকমের ফুল, ফল ও সবজির সমারোহ বাড়ির ছাদজুড়ে। মনোমুগ্ধকর বাগানটিতে আছে নাম না জানা দেশি-বিদেশি গাছের সমারোহ। ছাদের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত নানা গাছের সমন্বয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজধানীর বনশ্রী এলাকায় নিজ বাড়িতে এই শখের বাগান গড়ে তুলেছেন এশা ও লামিয়া নামের দুই খালাতো বোন। বাড়ির ছা
নেত্রকোনা জেলায় এবার চাল কুমড়ার বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখেমুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। হাওরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার পতিত জমিতে এসব কুমড়ার উৎপাদন হয়েছে। খরচের তুলনায় কয়েকগুণ লাভের মুখ দেখছেন চাষিরা।
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বড়বিলি এলাকার কৃষক চিনুমং মারমা প্রথমবারের মতো পরীক্ষামূলক নিজের ১ বিঘা জমিতে চাষ করেছেন রঙিন ফুলকপি। এতেই সফলতার স্বপ্ন দেখছেন চিনুমং। এ ফুলকপি চাষে ফলন হয়েছে ৩ হাজার কেজিরও বেশি। প্রতিটি ফুলকপির ওজন গড়ে দেড় থেকে ২ কেজি।
পরীক্ষামূলকভাবে প্রথমবার রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নাগরী ইউনিয়নের বির্তুল গ্রামের কৃষক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন (৭৫)। তিনি প্রতি বছর সাদা ফুলকপি, বাঁধাকপি ও ব্রোকলি চাষ করলেও এবার হলুদ ও বেগুনি ফুলকপি চাষ করেছেন। স্থানীয় বাজারেও সাড়া ফেলেছে তার রঙিন ফুলকপি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আলু চাষ করে বাজিমাত করেছেন কৃষক মোকছেদুল হক ভুট্টা (৪৭)। প্রতিটি আলুর ওজন প্রায় চারশ গ্রাম।
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুন্ড উপজেলায় টমেটোর বাম্পার ফলন হলেও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ চাষিরা। গত কয়েকদিন দুই উপজেলারবাজারগুলোতে ১০-১২ টাকা কেজি দরে টমেটো বিক্রি করতে দেখা গেছে চাষিদের। তবে সেটারও পর্যাপ্ত ক্রেতা মিলছে না। এ অবস্থায় খরচ ওঠানোও কষ্টকর হয়ে পড়েছে চাষিদের জন্য। অথচ একই
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন মিরসরাইয়ের ৩ কৃষক। উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী হিসেবে তারা ফুলকপি চাষ করেছেন। নতুন জাতের এই ফুলকপি দেখতে প্রতিদিন তাদের জমিতে ভিড় করছে মানুষ। ফুলকপি ও বাঁধাকপির তুলনায় দাম বেশি পাওয়ায় কৃষকরাও খুশি। আগামীতে আরও বেশি রঙিন ফুলকপি চাষ করত
ঠাকুরগাঁওয়ে এবার চাষ হচ্ছে বেগুনি রঙের বাঁধাকপি। কম পরিচর্যা আর কম রোগবালাইয়ের পাশাপাশি অল্প সেচে চাষ করা যায় এ সবজি। প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় চাষ হচ্ছে রঙিন বাঁধাকপি।
চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রোকলি চাষে সফল হয়েছেন কলেজশিক্ষক মো. লোকমান হোসেন। ১৪ বছর ধরে তিনি এ সবজি আবাদ করে আসছেন। সবুজ রঙের সবজি হওয়ায় বাজারে এর চাহিদা আছে। শিক্ষকতার পাশাপাশি সারাবছরই বিভিন্ন সবজি চাষ করেন। অবসরে তিনি জমিতে ব্যস্ত থাকেন।
পাবনার সাঁথিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেচ খালের অরক্ষিত স্লুইস গেট দিয়ে পানি ঢুকে শতাধিক বিঘা জমির পেঁয়াজ, ঢ্যাঁড়শ, ভুট্টা ও গমক্ষেত নষ্ট হয়েছে। আরও শতাধিক বিঘা জমি হুমকির মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ফলন অর্ধেকের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
হলুদ ও বেগুনি রঙের ফুলকপি চাষ করে সফল হয়েছেন যশোর জেলার শার্শা উপজেলার মনজুরুল আহসান। বাহারি রঙের ফুলকপি চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন তিনি। প্রতিদিনই হলুদ ও বেগুনি রঙের ফুলকপি দেখতে ও কিনতে ভিড় করছেন ক্রেতারা।
যশোরের মণিরামপুরে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তাজপুর গ্রামে ক্ষেতের মালিক সাজ্জাত হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।