সোনাদিয়ায় দেখা মিললো বাঘসদৃশ প্রাণী, দ্বীপজুড়ে আতঙ্ক
কক্সবাজারের সোনাদিয়ায় বাঘ দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ায় খালের মাঝখান থেকে প্যারাবনের দিকে তাক করা একটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে বাঘের অবয়ব। এ ঘটনা প্রচারের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
