মমতার জন্য উপহারের আম পাঠাচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল আম শুভেচ্ছা উপহার পাঠাচ্ছেন। সোমবার (১২ জুন) বেলা ১১টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হবে কলকাতায়।
