পল্লী বিদ্যুতের দুই কর্মীর কাছে মিললো ৮ কেজি হরিণের মাংস
খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আট কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের দুই কর্মীকে আটক করা হয়েছে।
খুলনার কয়রায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে আট কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের দুই কর্মীকে আটক করা হয়েছে।
কোনো প্রকার জমি চাষাবাদ বা রোপণ প্রক্রিয়া ছাড়াই খুলনার রূপসায় কাটা ধানের শীষ থেকে ঝরে পড়া বীজ থেকে ধান উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক সুলতানুর রহমান। তার এই সাফল্য দেখে তার অনুকরণে চাষাবাদ করতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অন্যান্য কৃষকরা। সুলতানের কাজে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলার কৃষি কর্মকর্তা
খুলনায় ২৮ দিনব্যাপী বৃক্ষমেলায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৭১ হাজার গাছের চারা বিক্রি হয়েছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটি আয়োজিত বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
খুলনায় সবজি বাজারে স্বস্তি ফিরেছে। তবে নদ-নদী ও সাগর থেকে নিষেধাজ্ঞা উঠলেও এখনো বাড়েনি মাছের আমদানি। ফলে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম কমার কোনো খবর পাওয়া যায়নি। মুরগির দাম আগের মতোই স্থিতিশীল।
খুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুরহাট উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (২২ জুন) সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে এ হাটের উদ্বোধন করেন।
খুলনার কয়রা উপজেলার হাতিয়াডাঙ্গায় তুষার মিস্ত্রির দেড় বিঘা অনাবাদি জমিতে প্রথমবার হচ্ছে বেগুন চাষ। লবণাক্ততা ও পানি স্বল্পতা জয় করে এবার তার ক্ষেতে শোভা পাচ্ছে অর্থকরী ফসল। কারণ, এবারই প্রথম তার জমিতে ব্যবহার করেছেন পলিমালচ প্রযুক্তি। আধুনিক এ প্রযুক্তির কল্যাণে দূর হয়েছে লবণাক্ততা ও পানি স্বল্পতার
খুলনায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা এক মিলনমেলার মাধ্যমে তাদের ধানের জাত উদ্ভাবনের নানা পরিক্রমা তুলে ধরেছেন। বুধবার (৩ মে) খুলনা মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলন কক্ষে 'ধানের নতুন জাত উদ্ভাবনের গল্প' বিষয়ক এক অনুষ্ঠানে তারা এসব পরিক্রমা তুলে ধরেন।
খুলনার বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে ডিম ও মুরগির দাম। সরবরা বেশি থাকায় সবজির দামও কম। তবে বেড়েছে মাছের দাম। চাল, তেল আর চিনির বাড়তি দামে কোনো হেরফের নেই। শনিবার (১০ ডিসেম্বর) নগরীর বড় বাজারের গিয়ে এমনটা জানা যায়।
খুলনার দাকোপ উপজেলায় ফাঁদ পেতে অতিথি পাখি শিকারের অপরাধে রায়হান বিশ্বাস (২৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
খুলনা শহরের পাশ দিয়ে বয়ে চলা রূপসা নদী পার হলেই রূপসা উপজেলা। বছরে নির্দিষ্ট সময়ে কিছু এলাকায় ধান উৎপাদন হলেও লবণাক্ততার কারণে বাকি সময়টা অনাবাদী থেকে যায় বিপুল পরিমাণ জমি। নদী পরিবেশষ্টিত হওয়ায় লবণাক্ততার পরিমাণটাও অনেক বেশি থাকে সবসময়। সেই লবণাক্ততাকে দূর করে মৌসুম ছাড়া তরমুজসহ বিভিন্ন সবজি উৎপাদন
রমজান মাসে খুলনা মহানগরীতে গরুর মাংসের মূল্য প্রতি কেজি সর্বোচ্চ ৬০০ টাকা এবং ছাগলের মাংসের মূল্য সর্বোচ্চ ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মুরগির মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে।
বাজারে নতুন সবজি ওঠার অপেক্ষায় থাকেন ভোক্তারা। তাই নতুন কোনো সবজি বাজারে এলে তার দাম থাকে আকাশচুম্বী। নতুন সবজির মধ্যে শীতকালীন সবজিরই দামও একটু চড়া থাকে। তবে দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাটা। খুলনার বাজারে ওঠা নতুন সবজি সজনে ডাটার দাম চাওয়া হচ্ছে কেজি ৪০০ টাকা।
সিডর, আইলা, বুলবুলেরমতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে, নদীভাঙ্গনকে ও লবাণাক্ততার আগ্রাসনকে পিছনে ফেলে চাষ করছেন সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার কৃষকরা। তারা বিভিন্ন ফসলের সাথে ধানও আবাদ করছেন।