ফেনীতে লক্ষ্যমাত্রা ছাড়াবে বোরো ধান চাষ
• ৬ উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে• ২১ হাজার ৬৮০ হেক্টর চাষ সম্পন্ন• বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বেশি আগ্রহ কৃষকের
• ৬ উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে• ২১ হাজার ৬৮০ হেক্টর চাষ সম্পন্ন• বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বেশি আগ্রহ কৃষকের
শরীয়তপুরে এ বছর পেঁয়াজের বেশ ভালো আবাদ হয়েছে। তবে চড়া দামে বীজ কিনে সে দামে হিসেবে গোটা পেঁয়াজ বিক্রি করতেন পারছেন না কৃষকেরা। ফলে উৎপাদন খরচ আর বিক্রির মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে। এতে মোটা অঙ্কের লোকসান গুনছেন চাষিরা। তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ হলে কৃষক কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন ব
বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বেগুনি বা রানি গোলাপি, হলুদ রঙের ফুলকপি এবং ব্রোকলির চাষ। ফেনীর দাগনভূঞায় চাষ করা এ সবজি দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তাই বাজারে বেশ চাহিদা রয়েছে। উপজেলার কৃষকেরা সাধারণত সাদা ফুলকপির আবাদ করেন।
মেহেরপুরের মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন চাষিরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ কর্মসূচি পালিত হয়।
বরিশাল নদীবন্দরের ঘাটের শ্রমিকদের (কুলি-কলম্যান) মাদক ও জুয়া থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে লঞ্চ টার্মিনাল এলাকার পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ ও ফুল-ফলের গাছ রোপণ করে সফলতা পেয়েছেন রিপন হাওলাদার। লঞ্চঘাটের শ্রমিকদের নিয়ে ফুল ও ফলের ক্ষেত করে বরিশালে প্রশংসায় ভ
শাকসবজিচট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী প্লটে ৫০ শতক জমিতে ব্রোকলির ভালো ফলন পান তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মামুন। এসএসিপি প্রকল্পের আওতায় সে মৌসুমে উপজেলায় ১৫ জন কৃষক ৫ একরে ব্রোকলি চাষ করেন।
৩৭ বছর ধরে নার্সারিতে বাহারি ফুলের চাষ করে সফল হয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের দুলাল মিয়া। তিনি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার নার্সারিতে ১৬-২০ জনের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।
খাগাড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠে দুলছে হলুদ আভার বল সুন্দরী বরই। পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে চারদিকে নেট দিয়ে ঘেরা। শ্রমিকদের সাথে নিয়ে বাগান থেকে বরই সংগ্রহে ব্যস্ত কৃষক মাহবুব মেম্বার। স্থানীয়রা ভিড় করছেন তার বরই বাগানে। কেউ নিজ হাতে তুলে কিনে নিয়ে যাচ্ছেন।
মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হলেও হতাশায় দিন কাটছে মানিকগঞ্জ জেলার পেঁয়াজ চাষিদের। এ বছর পেঁয়াজের দাম আশানুরূপ না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকের।
শাকসবজি২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাইবান্ধা সদরের সুপারির ভিটা গ্রামের ফারুকুজ্জামান ফারুক ও মাহফুজা বেগম ২০ শতক জমিতে বিটরুট তুলছিলেন; কৃষি বিভাগের তথ্যে এটি জেলার প্রথম বাণিজ্যিক বিটরুট চাষ। কৃষকের ভাষ্য, খেতে প্রায় এক হাজার কেজি বিটরুট ছিল এবং তাঁরা লক্ষাধিক টাকা লাভের আশা করছিলেন।
চলতি আমন মৌসুমের আড়াই মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। অথচ কুমিল্লার ১৭ উপজেলার ১৪ খাদ্যগুদামে এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। ধান সংগ্রহের আরও প্রায় এক মাস সময় হাতে থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ তো দূরের কথা, আংশিক পূরণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার নওগাঁয় আলুর বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর দাম কম থাকায় কৃষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এছাড়াও আকস্মিক হিমাগার ভাড়া বাড়ানোর ফলে লোকসানের আশঙ্কায় পড়েছেন চাষিরা।
দেশীয় আবহাওয়ায় ইউরোপিয়ান স্যাভয় ক্যাবেজ উৎপাদন করলেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ এবং তার গবেষকদল। অধ্যাপক হারুনের এই গবেষণা দলে সহযোগী হিসেবে আছেন বাকৃবির মাস্টার্সের শিক্ষার্থী সাদিয়া রহমান মাইশা।