কৃষকের ঈদ আনন্দকৃষি
কৃষকের ঈদ আনন্দমিরসরাইয়ে বাড়ছে ভুট্টা চাষ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃষকেরা লাভজনক ও পুষ্টিসমৃদ্ধ ফসল ভুট্টা চাষে ঝুঁকছেন। ভুট্টা উপজেলার কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নতমানের গোখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। গরু, হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট চাহিদা আছে।
বিনা খরচে পেঁয়াজ চাষে লাভবান ওসমান
বিনা খরচে এবং বিনা পরিশ্রমে যশোরের ঝিকরগাছায় অনেকেই পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছেন। এসব চাষি পটোল ক্ষেতে সাথী ফসল হিসেবে পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেয়েছেন। বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় হাসি ফুটেছে তাদের মুখে। ফলে আগামীতে বাড়বে চাষির সংখ্যা।
বেশি লাভের আশায় রাজবাড়ীতে বেড়েছে তামাক চাষ
রাজবাড়ীতে বেড়েছে তামাক চাষ। দরিদ্র কৃষক নগদ অর্থসহ বিশেষ সুবিধা পাওয়ায় তামাক চাষে উদ্ধুদ্ধ হচ্ছেন। এই তামাক পাতা শুকানো হচ্ছে বাড়ির উঠান, রাস্তার পাশ ও বাগানসহ বিভিন্ন স্থানে। ফলে এলাকার পরিবেশেও তামাকের গন্ধ ছড়িয়ে পড়ছে। নানা রোগে আক্রান্তের ঝুঁকি নিয়ে বাস করছে সব বয়সী মানুষ।
দাম না পাওয়ায় কষ্টের ফসল নষ্ট হচ্ছে জমিতেই
গাছে গাছে ঝুলছে পাকা টমেটো। টমেটোর ভারে নুয়ে পড়েছে গাছ। কিন্তু সেই টমেটো তুলতে আগ্রহ নেই কৃষকের। ফলে ক্ষেতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো। শুধু টমেটোই নয়, অন্য সবজিরও চাহিদানুপাতিক দাম না পাওয়ায় ক্ষেতের মধ্যেই পচন ধরেছে। এমন চিত্র দেখা গেল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায়।
বৃষ্টি না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় চাষিরা
বৈশাখ মাসেও উত্তরাঞ্চলে বৃষ্টির দেখা নাই। চলছে আম, কাঁঠাল, লিচুর মৌসুম। তীব্র গরমে পাবনা, নাটোর অঞ্চলে আম এবং লিচুর ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকেরা জানান, খরার কারণে আম ও লিচুর বোটা শুকিয়ে ঝরে গেছে গুটি।
বড় হচ্ছে ভুট্টার বাজার, কমছে আমদানিনির্ভরতা
দুই যুগ আগেও দেশে ভুট্টা খুব বেশি প্রয়োজনীয় ফসল ছিল না। মানুষের পাশাপাশি সামান্য পশুখাদ্য হিসেবে ভুট্টার চাষাবাদ হতো। সেই ভুট্টা চাষে কম সময়েই বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। এখন দেশের প্রধান খাদ্যশস্যের পরেই একটি ব্র্যান্ডিং ফসল হয়ে উঠেছে ভুট্টা।
মিরসরাইয়ে পরীক্ষামূলক চাষে বাম্পার ফলন
চট্টগ্রামের মিরসরাইয়ে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। কম সময়ে ধানের বাম্পার ফলনে স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জুগিয়েছে। নতুন উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বোরো জাতের বিনা ধান-২৫। বাসমতি চালের বিকল্প হিসেবে এ ধান চাষাবাদে চিকন চাল আমদানি কমাতে পারে বলে জানিয়েছে কৃষি অফিস
মেহেরপুরে তীব্র তাপদাহে ঝরছে আম-লিচুর গুটি
অতিমাত্রার খরতাপে মেহেরপুরের আম-লিচুর গুটি ঝরে পড়ছে। এভাবে গুটি ঝরে পড়তে থাকলে বাগান মালিকেরা মোটা অঙ্কের লোকসানে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরী আবহাওয়ায় রাতে ঠান্ডা ভাব, দিনে তাপদাহ। এ কারণে ঝরে যাচ্ছে গুটি। ফলে চলতি মৌসুমে মেহেরপুরের আম-লিচুর ফলনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বাগান নিয়ে বিপাকে
সাতক্ষীরায় নতুন জাতের ধান চাষে সফল কৃষক
ধান উৎপাদনে সর্বাধিক উৎপাদনশীল মৌসুম বোরো। বোরোর ওপর ভিত্তি করেই দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি রচিত হয়েছে। কারণ দেশের মোট উৎপাদনের প্রায় ৫৮ শতাংশ আসে এ মৌসুম থেকে। তাই গ্রামবাংলার প্রত্যেক কৃষকের বাড়িতে এখন বোরোকেন্দ্রিক ব্যস্ততা। পাকা ধান কাটা, মাড়াই-ঝাড়াই, শুকানো, সিদ্ধ করা, ঘরে তোলাসহ নানা কাজে ব
মরুভূমির ‘সাম্মাম’ এখন সরিষাবাড়ীতে
সুস্বাদু ফল সাম্মাম। এটি মূলত উচ্চ ফলনশীল ফল। দেখতে অনেকটা বেল কিংবা বাতাবি লেবুর মতো হলেও ভেতরে রসালো তরমুজের মতো। প্রথমবারের মতো নতুন জাতের এ ফল চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা তারিকুল ইসলাম তারেক (২২)। উৎপাদনের খবর পেয়ে দেখতে আসছেন অনেকে।
শায়েস্তাগঞ্জে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
কম খরচে বেশি লাভ হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দিন দিন ভুট্টার আবাদ বাড়ছে। গবাদিপশুর খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সারাবছর চাহিদা থাকে। অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, ঝুঁকিহীন, কম পরিশ্রমে বেশি ফসল, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকেরা এ ফসল চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠ
তাপদাহে কৃষিখাতে বিপর্যয়ের শঙ্কা ও করণীয়
সূর্যের জ্বলন্ত রশ্মিতে যেন টগবগে আগুন ঝরছে। নিজের উত্তাপ শক্তিমত্তা জানান দিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না শহর গ্রাম, পথ-ঘাট, সড়ক-মহাসড়ক সবখানেই সূর্যের খরতাপ! পিচঢালা পথ যেন জ্বলন্ত উনুন! জীবিকার তাগিদে ছুটে চলা এ জীবন যেন ওষ্টাগত! গত কয়েক দিন দেশজুড়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে প্রাণ
