গাড়ল-দুম্বার সংকরায়ণে স্বপ্ন দেখছেন আসাদুজ্জামান
গাড়লের সঙ্গে দুম্বার সংকরায়ণ ঘটিয়ে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে সাড়া ফেলে দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান। তার খামারে বর্তমানে ৮০টি মা গাড়ল ও বেশ কিছু দুম্বা রয়েছে।
গাড়লের সঙ্গে দুম্বার সংকরায়ণ ঘটিয়ে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে সাড়া ফেলে দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান। তার খামারে বর্তমানে ৮০টি মা গাড়ল ও বেশ কিছু দুম্বা রয়েছে।
দিনাজপুরে প্রতি বছর কলার আবাদ বাড়ছে। ফলনও হচ্ছে বাম্পার। ভালো ফলনে কৃষক যেমন খুশি; তেমনই ভালো দাম পাওয়ার কারণে তাদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি কলা বিক্রিতে কৃষকদের হয়রানিও কমেছে। কলা ব্যবসায়ীরা হাট ছাড়াও ক্ষেত থেকে কলা কিনে ট্রাকযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। প্রতিদিন কোটি টাকার কাঁ
মৌলভীবাজারে আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে জেলার অন্যতম বড় হাওর কাউয়াদীঘিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানিতে তলিয়ে গেছে আবাদি জমি আর বীজতলা। ফসল হারানোর শঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।
মধুমাস (জ্যৈষ্ঠ) শেষ হয়েছে দুই মাস আগে। তবে বাজারে এখনো মিলছে আম। সরবরাহ খুব বেশি না থাকলেও মৌসুম শেষেও যা পাওয়া যাচ্ছে সেটিকে পর্যাপ্ত বলা চলে। যদিও আমের দাম এখন কয়েক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি।
ফেনীর ফুলগাজীতে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি স্লুইস গেট অকেজো হয়ে পড়ে আছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল বদরপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বাস্তবায়িত এ স্লুইস গেট উল্টো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি কৃষকদের।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীর আছে নিজস্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই তালিকায় শকুন অবিচ্ছেদ্য নাম। যদিও অনেকেই শকুনকে অপছন্দের চোখে দেখেন। কিন্তু বাস্তবে পাখিটি পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কাজে অনন্য অবদান রাখে। প্রকৃতির সমস্ত বাসি, পচা, দুর্গন্ধযুক্ত মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার করে।
বান্দরবানে প্রাকৃতিক উপায়ে মৌচাষে আগ্রহ বাড়ছে। উৎপাদন ব্যয় ও স্বল্প পরিশ্রমে এই চাষে সফলতা পাওয়ায় এবং বাড়তি আয়ের আশায় জেলার অনেকেই এখন ঝুঁকছেন প্রাকৃতিক উপায়ে মৌচাষে।
চলতি বোরো সংগ্রহ মৌসুমে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর।
ফসল২০২৫ সালের আগস্টে পদ্মার উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি ইউনিয়নের ২ হাজার ২৫২ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। শীষ আসা আউশ ধান কেটে গরুকে খাওয়াতে বাধ্য হন কৃষকেরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় পণ্য ড্রাই ম্যাংগো। স্বাদ ও ঘ্রাণে অনন্য আশ্বিনা জাতের আমকে আধুনিক প্রক্রিয়ায় রূপ দিয়ে এ ড্রাই ম্যাংগো তৈরি করছেন স্থানীয় উদ্যোক্তা ইসমাইল খান শামীম। যা একদিকে বদলে দিচ্ছে আমের কদর। অন্যদিকে খুলে দিচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার।
কৃষিক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হলো কুমিল্লায়। জেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তুলা চাষ। দীর্ঘদিন ধান, গম, সবজি ও অন্যান্য প্রচলিত ফসল চাষের বাইরে গিয়ে এবার এক উদ্যোমী কৃষক তুলা চাষের মাধ্যমে ভিন্নধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই ব্যতিক্রমধর্মী চেষ্টাকে সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছ
ফরিদপুর ও মাগুরা জেলার মাঝদিয়ে বয়ে চলা মধুমতী নদীতে দেখা মিলেছে বিশালাকার কুমিরের। গত কয়েকদিন ধরে নদীর বিভিন্ন স্থানে ভেসে বেড়াচ্ছে কুমির। কুমির ভেসে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে জনসাধারণের সচেতনতা ও সতর্কতার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে
অন্তর্বর্তী সরকারের আমলেও পরিবহন ঠিকাদার ও ডিলার সিন্ডিকেট থেকে মুক্ত হতে পারেনি সারের বাজার। পরিবহন ঠিকাদার ও ডিলাররা অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এতে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় কৃষি উন্নয়নে বর্তমান সরকারের সর্বোচ্চ প্রয়াস নষ্টসহ ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।