লক্ষ্মীপুরে আমন ধান উৎপাদনে ধস
উজানের পানিতে সৃষ্ট বন্যা এবং টানা বর্ষণে লক্ষ্মীপুরে এ বছর আমন ধানের উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে। সদর উপজেলার পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে ক্ষেতে হাঁটু বা কোমর পর্যন্ত পানি জমে থাকায় কৃষকেরা সময়মতো আমন চাষ করতে পারেননি।
উজানের পানিতে সৃষ্ট বন্যা এবং টানা বর্ষণে লক্ষ্মীপুরে এ বছর আমন ধানের উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে। সদর উপজেলার পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে ক্ষেতে হাঁটু বা কোমর পর্যন্ত পানি জমে থাকায় কৃষকেরা সময়মতো আমন চাষ করতে পারেননি।
নিয়ামুর রশিদ শিহাব
ভোলায় চর নেয়ামতপুর থেকে জবাই করা বিভিন্ন প্রজাতির ২৯ পরিযায়ী পাখি উদ্ধার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উদ্ধার করা পাখি বন বিভাগে হস্তান্তর করা হয়।
বিটি বেগুন জেনেটিক্যালি মডিফায়েড ফসল। এদের পরিচর্যা নিয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আল-রাফি। তিনি বলেন, 'বাংলাদেশের প্রেক্ষিতে বেগুন খুব গুরুত্বপূর্ণ একটি ফসল। এ দেশের আবহাওয়ার অনুকূল হওয়ায় বেগুন চাষে ডগা ও ফল ছিদ্রকারী পোকা
এলইডি লাইটের প্রযুক্তি ব্যবহার করে অনেক উদ্যোক্তাই সফল হচ্ছেন অমৌসুমে ড্রাগন ফলের ফলন বাড়াতে। শরীয়তপুরের জহিরুল ইসলাম তার ড্রাগন বাগানের একটি অংশে এলইডি লাইট লাগিয়ে সুফল পেয়েছেন। তিনি বলেছেন, প্রযুক্তির সফল ব্যবহারই নিশ্চিত করতে পারে নিরাপদ উপায়ে অধিক ফলন।
পাখি সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী 'পাখিমেলা'।
জেসমিন আরার শখ গাছ লাগানো। এই ভালো লাগা সৃষ্টি হয়েছে বাবাকে দেখে। জেসমিন যখন খুব ছোট; তখন থেকেই বাবাকে বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে দেখতেন। বাবা গড়ে তুলেছিলেন আম বাগান। নিজেও একদিন মস্ত বড় বাগান গড়বেন, সেই স্বপ্ন ছিল জেসমিনের। নিজের শ্রম আর চেষ্টায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। গড়ে তুলে
এবার শীতকালীন সবজি ফুলকপির ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলার চাষিরা। বিক্রি করে পরিবহন ও শ্রমিক খরচের টাকাও উঠছে না। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। অনেকে রাগে-ক্ষোভে ক্ষেতেই সবজি নষ্ট করে ফেলছেন।
ক্রমান্বয়ে শীতের ব্যাপ্তি ও তীব্রতা ক্রমাগত বাড়ছে। ফসলের স্বাভাবিক বৃদ্ধি এবং ফলন হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে। ফসলের পরাগায়ন ব্যাহত হবে। অতি ঠান্ডায় আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ইত্যাদি ফসলের উৎপাদন ব্যাপকভাবে কমে যাবে। তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হবে বোরোর বীজতলা। নষ্ট হচ্ছে কৃষকের শিম, লাউ, কর
আগস্ট মাসের স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষিখাতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ফেনীর কৃষকেরা। নিত্য নতুন ফসল চাষের পাশাপাশি ফেনীতে গত মৌসুমের তুলনায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ করেছেন তারা। কৃষি কর্মকর্তারা বলছেন, 'চলতি মৌসুমে সরিষা আবাদে ফেনীতে বাম্পার ফলন হওয়ায় সম্ভাবনা আছে। এ
নাগরিকদের কাছে ছাদকৃষি জনপ্রিয় হয়ে ওঠায় দেশে ছাদকৃষি বাড়ছে। তবে মানসম্মত চারা আর পরিচর্যার সঠিক পরামর্শের অভাব বোধ করছেন অনেকেই। ঢাকার মধুবাগের ছাদকৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক অসাধু নার্সারি ব্যবসায়ীর কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন।
উচ্চ ফলনশীল, স্বল্প মেয়াদি, খরাসহিষ্ণু, আলোক সংবেদনশীল ও উন্নত গুণাগুণের বিনাধান-১৭ জাতটিকে 'গ্রিন সুপার রাইস' হিসেবেও ডাকা হয়। এ জাতের ধান উদ্ভাবনে পাঁচ বছর গবেষণা করা হয়েছে। ২০১৫ সালে জাতীয় বীজ বোর্ড উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি জাত হিসেবে সারা দেশে আমন মৌসুমে চাষের জন্য অনুমোদন দেয় জাতটির। এটি চাষা
মানিকগঞ্জের মাঠজুড়ে এখন সরিষা ফুলের হলুদ সমারোহ। সরিষা ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছির ঝাঁক। সংগৃহীত মধু নিয়ে জমা করছে পাশে স্থাপিত মৌ-বাক্সে। এতে সরিষা ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। ফলে একদিকে যেমন সরিষার উৎপাদন বাড়ছে; তেমনই বাড়ছে মধুর উৎপাদন। সরিষা ও মধুর সমন্বিত চাষে লাভবান হচ্ছেন কৃষক ও মৌ
শীতকালে নিয়মিত কমলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সাধারণত কমলা খাওয়ার পর এর খোসা ফেলে দেন কমবেশি সবাই।
এই সময়ে গ্রামের প্রায় বাড়িতে গাঁদা ফুল গাছ দেখা যায়। গাছে গাছে এখন ফুলের সমারোহ। এই ফুলের বীজ থেকেও গাছ গাঁদা ফুল গাছ চাষ করতে পারবেন।
শীতকালীন সবজির মধ্যে মুলা ও ফুলকপির বাম্পার ফলন হলেও এর দাম পাচ্ছেন না জয়পুরহাটের কৃষকরা। এতে হতাশায় ভুগছেন তরা। বাজারে মুলার দাম কমে এখন প্রতিমণ বিক্রি হচ্ছে মাত্র ৪০ টাকায়, আর প্রতি ফুলকপির পিস বিক্রি হচ্ছে ২ টাকায়।
দেশের কৃষকরা কীটনাশক ব্যবহারের নীতিমালা অনুসরণ করছে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. রুহুল আমিন। এ কারণে দেশে উৎপাদিত খাদ্যদ্রব্যগুলোর মধ্যে ফল ও সবজিতে কীটনাশক ব্যবহারের হার সবচেয়ে বেশি বলেও মনে করেন তিনি।
• প্রতি কেজি চালের দাম বেড়েছে ২-৬ টাকা• মিল থেকে চাল সরবরাহ করা হচ্ছে না: রাইস এজেন্সি• ধানের দাম বাড়ায় চালের দাম বাড়াতে হয়েছে: মিলার• অপপ্রচারে অস্থিতিশীল বাজার: খাদ্যসচিব
নিয়ামুর রশিদ শিহাব
ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে রসালো কমলা। দূর থেকে মনে হয়, গাছের পাতার ফাঁকে আলো জ্বলছে। দুই সারির মাঝে হাঁটাপথ। নজরকাড়া কমলা। গাছজুড়ে রসে টইটুম্বুর পাকা কমলার থোকা। বাগানজুড়ে যেন রসালো 'চায়না' কমলার রঙিন হাসি। মানুষ কমলা বাগান ঘুরে ঘুরে নেড়েচেড়ে দেখছেন আর অন্যরকম সুখানুভূতিতে আপ্লুত হ
মানিকগঞ্জ জেলায় মাঠে মাঠে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দলবেঁধে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
হাজারও পুষ্টিগুণে ভরপুর পেয়ারা। এই ফল বিভিন্ন রোগ নিরাময়েও সাহায্য করে। তবে জানলে অবাক হবেন, পেয়ারা কিন্তু সবার জন্য উপকারী নয়। এই সুস্বাদু ফল অনেকের জন্য বিপজ্জনকও হতে পারে। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার ক্ষেত্রে পেয়ারা খাওয়া এড়িয়ে চলা উচিত।
লাইভস্টকশরীয়তপুরের নড়িয়া উপজেলার কলেজছাত্র অন্তর গোড়াপী এক জোড়া সিল্কি মুরগি দিয়ে শুরু করে গড়ে তুলেছেন ৮ জাতের অন্তত ১০০টি বিদেশি মুরগির খামার। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি জানান, এ থেকে তার মাসিক আয় অন্তত ৩০ হাজার টাকা।
শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের আঁকা-বাঁকা মেঠোপথ পেরিয়ে সীমান্তঘেঁষা তাইন্দংয়ে স্থানীয় কৃষক আলী হোসেন শখের বশে গড়ে তুলেছেন চা বাগান। খাগাড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী তাইন্দংয়ের কৃষ্ণদয়াল বিজিবি ক্যাম্পের পাশেই ৩০ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে এ চা বাগান। উঁচু-নিচু পাহ
ছাদকৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা-উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এ আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন, শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এ তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার ব
দেশে উৎপাদিত পেঁয়াজের তিনভাগের একভাগই উৎপাদন হয় পাবনায়। তাই পেঁয়াজে দেশীয় অর্থনীতিতে পাবনার অবদান ব্যাপক। নতুন জাতের পেঁয়াজ চাষে তুলনামূলক কম খরচে সাড়ে তিনগুণ বেশি ফলন হয়। ফলে এবার সংকটেও আশার গল্প রচনা করছেন পাবনার চাষিরা। বারি-৫ নামক নতুন জাতের এই পেঁয়াজ নিয়ে আশাবাদী কৃষি বিভাগও।
ফল২০২৪ সালের ডিসেম্বরে জাগো নিউজ জানায়, আবহাওয়া ও মাটির গুণে দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় চায়না, দার্জিলিং ও ম্যান্ডারিন কমলার চাষ বাড়ছিল; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রশিক্ষণ ও চারা দিয়ে সহায়তা করছিল।
শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার বিকল্প নেই। তবে অনেকেই বাইরের খাবারে আকৃষ্ট। যা খাওয়ার ফলে বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি। আবার অনেক স্বাস্থ্য সচেতনরাও আছেন, যারা পুষ্টিকর খাবারে অভ্যস্ত। চলতি বছরে মানুষ অল্প হলেও স্বাস্থ্য় সচেতন হয়েছে। যার কারণে জাঙ্ক ফুড ছেড়ে মানুষ কিছুটা স্বাস্থ্যকর খাবা
সারাবছর কোনোভাবে চাষাবাদ করে টিকে থাকলেও শীতের মৌসুমে বেশি লাভের আশায় তাকিয়ে থাকেন তারা। তেমনই একজন চাষি মো. হাবিব। বয়স তার ৫৫ পেরিয়েছে। এর মধ্যে ২০ বছর ধরে কৃষিকাজ করছেন। লাভবান মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন। এবারও তার জমিতে ভালো ফলন হয়েছে। চাষ করেছেন ফুলকপি আর লাউশাক। সবুজ রঙের ফসলে ছেয়ে গেছ
লক্ষ্মীপুরে মেঘনা নদীর চর মেঘায় সরকারি রাস্তা চষে সবজি চাষের প্রতিবাদ করায় যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তাঁতীদল নেতা হেলাল সরকারকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজালাল মোল্লা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আহত হেলাল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অংকুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে বিদেশ থেকে এনে বীজ সরবরাহ করা হয়েছে।
সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের ধান-চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত সংগ্রহ শুরুর ৩৫ দিনে জেলার ৬টি গুদামে একমুঠো ধানও সংগ্রহ হয়নি। বাকি তিনটি গুদামে মাত্র এক দশমিক ৫৫ শতাংশ ধান সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। এ সময়ে চাল সংগ্রহ হ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শীতাকালীন সবজি লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি তারা। এতে উপজেলাজুড়ে ক্রমান্বয়ে লাউ চাষ বেড়ে চলেছে।
নড়াইল সদর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। উপজেলার গোপালপুর গ্রামের দীপক বিশ্বাস এ উদ্যোগ নিয়েছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ সার উৎপাদন করে দীপক বিশ্বাস এখন স্বাবলম্বী। প্রথমে সংরক্ষণের জন্য টিনের চালায় রাখা হয় গোবর। তারপর সেই গোবর হালকা শুকিয়
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা ও হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সবজি চাষে রাসায়নিকের পরিবর্তে জৈব প্রযুক্তির ব্যবহারে সফল হয়েছেন পাবনার কৃষকেরা। এতে বিষমুক্ত সবজি উৎপাদনের পাশাপাশি কমেছে উৎপাদন খরচ। জৈব প্রযুক্তি সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগের সফলতায় আগামীতে জেলায় সবজি চাষ শতভাগ রাসায়নিকমুক্ত করার প্রত্যাশা কৃষি বিভাগের।