খুলনার বাজারে সবজিতে স্বস্তি
গত সপ্তাহের তুলনায় খুলনার বাজারে সবজির দাম অনেকটা কমেছে। প্রায় সবজির দাম কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। এছাড়া ঈদের পর থেকে দীর্ঘ ছুটির কারণে প্রায় ক্রেতাশূন্য বাজার এখন জমে উঠেছে।
গত সপ্তাহের তুলনায় খুলনার বাজারে সবজির দাম অনেকটা কমেছে। প্রায় সবজির দাম কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। এছাড়া ঈদের পর থেকে দীর্ঘ ছুটির কারণে প্রায় ক্রেতাশূন্য বাজার এখন জমে উঠেছে।
শাকসবজি২০২৫ সালের জুনে জাগো নিউজে প্রকাশিত নির্দেশিকায় বর্ষায় সবজি চাষের নিয়ম তুলে ধরা হয়: পানি না জমা জমি, ঝুরঝুরে মাটি ও বেড, ভালো বীজ, সাবধানে বালাই দমন, পানি নিষ্কাশন ও মালচিং। প্রতিটি নিয়মের খুঁটিনাটি মেলে বারি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনায়।
রাজধানীতে এখনো ঈদের ছুটির আমেজ চলছে। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম। বন্ধ বেশিরভাগ দোকানপাট। ঢাকায় নিত্যপণ্য সরবরাহের অন্যতম কেন্দ্র যাত্রাবাড়ী আড়তও অনেকটাই নিষ্প্রাণ। সেখানে একদিকে যেমন ক্রেতা কম, অন্যদিকে আড়তে মাছ, সবজিসহ নিত্যপণ্য এবং ফল সরবরাহও স্বাভাবিক হয়নি।
ঈদুল আজহার ছুটিতে প্রায় ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। অন্যান্য বছরের মতো এবারও অধিকাংশ মানুষ শহর ছেড়ে চলে গেছেন গ্রামের বাড়িতে। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। কমেছে সবজির সরবরাহ, কমেছে ক্রেতা, আর একই সঙ্গে কমেছে দামও। ঈদের আগের তুলনায় এখন সব ধরনের সবজি কেজিতে ১০-২০ টাকা কমে বিক্রি হচ্ছে।
শাকসবজি২০২৫ সালের ২ জুন জাগো নিউজে প্রকাশিত এক লেখায় কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ সমীরণ বিশ্বাস বলেন, পেঁপে গাছের স্বাস্থ্য ও ফলনে জিংক, বোরন ও ম্যাগনেসিয়াম জরুরি, তবে মাত্রা ভুল হলে ক্ষতি হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সুপারিশের সঙ্গে মিলিয়ে সেই পরামর্শ।
টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন। তার দেখাদেখি অনেকেই স্বপ্ন দেখছেন সবজি আবাদে। পোকার আক্রমণ নেই বললেই চলে।
মাচায় ঝুলছে সবুজ করলা। এ দৃশ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পাড়ের টং গ্রামের নিত্যদিনের চিত্র। এখানে শতভাগ পরিবার কোনো না কোনোভাবে যুক্ত করলা চাষের সঙ্গে। বছরের বড় সময়জুড়ে মাটি, মানুষ আর প্রকৃতি কথা বলে করলা নিয়ে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের একটি প্রদর্শনী প্লট হয়ে উঠেছে বিষমুক্ত সবজি চাষের উজ্জ্বল উদাহরণ। যেখানে রাসায়নিক নয়, ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক উপায়। ফলে কৃষকেরা দেখছেন স্বাস্থ্যকর সবজি উৎপাদনের সম্ভাবনাময় ভবিষ্যৎ।
শাকসবজি২০২৫ সালের মে মাসে লালমনিরহাটে তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়, জেলায় চাষ হয় ১ হাজার ৩২০ হেক্টরে। ফলনে কৃষকেরা খুশি হলেও আগের বছরের চেয়ে দাম কম এবং বাজারজাতের ভালো ব্যবস্থা না থাকায় লাভ কম হচ্ছিল।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া মোড় এলাকার মো. আব্দুল করিম ফকিরের ছেলে মো. আজিজুল ফকির (৩৫)। তিনি ইউটিউবে ভিডিও দেখে উৎসাহী হয়ে কচু-লতি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বিভিন্ন ধরনের শাক-সবজি চাষের পাশাপাশি এই সবজি চাষের উদ্যোগ নেন। গত দুই বছর ধরে সফলতার মুখ দেখছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢ্যাঁড়শ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকেরা। এতে দিন দিন চাষের পরিধি বাড়ছে। এবারও ভালো ফলন হয়েছে। উচ্চফলনশীল ও দেশীয় জাতের এসব ঢ্যাঁড়শ স্থানীয় বাজার ছাড়াও সীতাকুণ্ড, চট্টগ্রাম শহরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতে দাম কম পেলেও এখন ভালো দাম পেয়ে খুশি চাষিরা।
বরিশালে সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা বেড়েছে সবজির দাম। তবে গত দুই সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। সোমবার (২১ এপ্রিল) সকালে বরিশালের পাইকারি সবজির বাজার, আড়ত ও মাছ-মাংসের দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কুমিল্লায় আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও ন্যায্যদাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। নিজেদের উৎপাদিত আলু এখন গলার কাটা। স্থানীয় কোল্ড স্টোরেজগুলোতেও জায়গা না পাওয়ায় খোলা আকাশের নিচে কোনো রকম ত্রিপল টানিয়ে সংরক্ষণ করছেন। অনেকের আলুতে পচনও ধরেছে। দাম বাড়ার আশায় দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় অপেক্ষার পরও এখন ক