মসুর ডাল ও ভোজ্যতেলের আমদানি বেড়েছে, বাজারে নজরদারি বাড়ানোর ঘোষণা
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সারা বছর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে; মসুর ডাল ও ভোজ্যতেলের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সারা বছর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে; মসুর ডাল ও ভোজ্যতেলের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাজার ব্যবস্থাপনামুম্বাই বন্দরে অপরিশোধিত পাম ও সয়াবিন তেল এক বছর আগের চেয়ে ১১ শতাংশ ও সূর্যমুখী ৭ শতাংশ দামি; জাহাজ আসা ও শুল্ক ছাড় না হলে মার্চের পর তৃতীয় দফা দাম বৃদ্ধি।
সুনামগঞ্জ সদরের সীমান্তঘেঁষা নারায়ণতলা গ্রামে ৪৫ বছর ধরে ঘোড়ায় টানা কাঠের ঘানিতে খাঁটি শর্ষের তেল উৎপাদন করছেন ৭১ বছরের মো. লস্কর আলী; এই ব্যবসায় সংসারে সচ্ছলতা এসেছে, এসেছে উপজেলা প্রশাসনের সম্মাননাও।
লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা অনুমোদনের দুই সপ্তাহ পরও রাজধানীর খুচরা বাজারে এক লিটারের বোতলজাত সয়াবিন কম; খোলা সয়াবিন ১৯৮-২০০, পাম ১৮০-১৮৫ টাকা, ময়দা কেজিতে ১০ টাকা, ডিম ডজনে ১০ টাকা আর কাঁচা মরিচ কেজিতে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। অনেক মুদি দোকানেই মিলছে না তেল। দু-এক দোকানে পাওয়া গেলেও সেগুলো শুধু ২ বা ৫ লিটারের বোতল। আধা লিটার ও এক লিটারের তেলের বোতল নেই বললেই চলে।
IIT Gandhinagar (আইআইটি গান্ধীনগর) ও ICAR (আইসিএআর)-এর সরিষা গবেষণা অধিদপ্তর Brassica rapa (ব্রাসিকা রাপা)-র তোড়ি ও হলুদ সরিষায় SRK, FER1, MLPK ও ARC1 জিন ক্লোন করে AlphaFold3 (আলফাফোল্ড৩)-এ গঠন মডেল করেছেন এবং গর্ভমুণ্ডে এক এক করে নিষ্ক্রিয় করেছেন; SRK, FER1 বা ARC1 বন্ধ করলে স্ব-অসঙ্গত তোড়ি নি
ভোজ্যতেল পেরিলা বাংলাদেশে অভিযোজিত একটি নতুন ফসল। ২০২০ সালের ১২ জানুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে কৃষি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বীজ বোর্ড সাউ পেরিলা-১ (গোল্ডেন পেরিলা বিডি) নামে বাংলাদেশে প্রথম পেরিলার একটি জাত নিবন্ধিত করে।
দাম বাড়ানোর পরও বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর অনেক মুদি দোকানেই মিলছে না পর্যাপ্ত বোতলজাত সয়াবিন তেল। চাহিদা মত তেল না দেওয়ার অভিযোগ জানিয়েছেন বিক্রেতারা। মুদি দোকানিদের অনেকেই বলছেন, অর্ডার দিয়েও তেল পেয়ে কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ও অভ্যন্তরীণ উৎপাদন-প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বোতলজাত সয়াবিন তেলে প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়।
নিম্ন আয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৪৫ কোটি ৬০ লাখ টাকা।
৫১৯ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকার চিনি, পরিশোধিত সয়াবিন তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ২৫ হাজার মেট্রিক টন চিনি কিনতে ব্যয় হবে ১৫৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫০০ টাকা, ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে ২৮২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হ
স্বাস্থ্যজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিইউপির গবেষকদের হিসাবে, ঢাকার বাজারের সয়াবিন তেলের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক দিনে গড়ে ১৭.৬৫টি এবং বছরে প্রায় ৬ হাজার ৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারেন; শিশুর ক্ষেত্রে বছরে প্রায় ২৮ হাজার ১৮০টি।