লাইভস্টকসৌদি আরবে উটের পাসপোর্ট চালু: মাইক্রোচিপ, জাত ও টিকার তথ্য থাকছে এক নথিতে
২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় উটের পাসপোর্ট চালু করে, যাতে প্রতিটি উটের পরিচয়, মালিকানা, জাত ও টিকার নির্ভরযোগ্য নথি থাকে। সরকারি হিসাবে দেশে উট প্রায় ২২ লাখ, যা অর্থনীতিতে বছরে দুই বিলিয়ন রিয়ালের বেশি যোগ করে।
