মৎস্যইলিশের আকার ও ওজন অনুযায়ী সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার সুপারিশ ট্যারিফ কমিশনের
আকাশছোঁয়া দামে লাগাম টানতে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ইলিশের আকার ও ওজন অনুযায়ী সর্বোচ্চ খুচরা দাম বেঁধে দেওয়ার সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সমীক্ষায় দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসায়ীদের ভূমিকাকেই বড় করে দেখা হয়।
