‘মাছ ধরার পাস’ নিয়ে সুন্দরবনে কাঁকড়া নিধন
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে চলছে কাঁকড়া নিধন। মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া নিধন চলে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এতে সহযোগিতা করেন বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এই সূত্রের খবর আমরা সংক্ষেপ, পুনর্লিখন বা অনুবাদ করে তাদের নামেই প্রকাশ করি · ৬২৭৪টি প্রতিবেদন
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে চলছে কাঁকড়া নিধন। মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া নিধন চলে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এতে সহযোগিতা করেন বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
দিনাজপুরের চাষিরা আলু ও সরিষার পর এখন টমেটো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে এবং সার-কীটনাশকের সংকট না থাকায় এবার গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তারা। আগাম আলু উঠিয়ে তারা টমেটোর চারা রোপণ করেছিলেন। এখন টমেটো ক্ষেতে বাঁশের বাতা ও সুতা দিয়ে গাছ যাতে ঝড়-বৃষ্টি এবং
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি আবাসিক ভবনের তিনতলায় খাবারের খোঁজে এসে আটকা পড়েছে বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর সদরের মীরপাড়ার নিগার সীমা তুলির বাসায় আটকা পড়ে প্রাণীটি। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বনবিভাগের কেউ গন্ধগোকুলটি উদ্ধারে আসেননি।
ঘরের আসবাবপত্র থেকে শুরু করে ক্ষেতের ফসল সবকিছুতেই ভাগ বসিয়ে তা নষ্ট করে ইঁদুর। সেই ইঁদুর মারা এক সময় ছিল জয়পুরহাটের আনোয়ার হোসেনের নেশা। সময়ের ব্যবধানে এখন সেটিই হয়ে গেছে তার পেশা। বাড়ি কিংবা ক্ষেতের ইঁদুর মেরে বিনিময়ে পান চাল অথবা টাকা। তা দিয়েই দুই সস্তান ও স্ত্রীকে নিয়ে চলে তার সংসার।
বৈদ্যুতিক তারে কভার না থাকায় স্পৃষ্ট হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় চলতি ফেব্রুয়ারি মাসেই দুটি হনুমানের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মারা যায় আরও একটি হনুমান।
ফাল্গুন মাসে ফসলের কী ধরনের যত্ন ও পরিচর্যা প্রয়োজন, তা জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস। প্রয়োজনে উপজেলা কৃষি অফিস বা উপ-সহকারী কৃষি কর্মকর্তার বা কৃষি কল সেন্টার ১৬১২৩ নম্বরে কল করে পরামর্শ দেওয়া হয়েছে।
আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ৫৭ কোটি ২৫ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। প্রণোদনা কর্মসূচির আওতায় সারাদেশের ১০ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।
উপকূলীয় জেলা বাগেরহাটে পুষ্টিগুণ সম্পন্ন সবজি টমেটোর বাম্পার ফলন হয়েছে। এমন ফলনে জেলার টমেটো চাষিদের খুশি হওয়ার কথা থাকলেও এই টমেটোই এখন কৃষদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পাইকারি বাজারে টমেটো বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকা কেজি দরে। এমন চিত্র জেলার চিতলমারী, কচুয়া ও মোল্লাহাটসহ সর্বত্র।
কুষ্টিয়ার গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়।
বরিশালের পাইকারি বাজারে তিন সবজি নিয়ে বিপাকে পড়েছেন বরিশাল বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ীরা।
সাদার মধ্যে হাল্কা ছাই রঙের আভা। মাথায় ঝুঁটি। গলায় লম্বা কেশর। ঠোঁট আর পা লাল। লম্বা ঠ্যাং। ছড়ানো সরু আঙুল। সাপের মতো গলা। স্থির হলুদ চোখ। ছোরার মতো ঠোঁট। উচ্চতা চার ফুট। ওজন পাঁচ থেকে আট পাউন্ড। ডানার বিস্তার সাত ফুট। এই হলো আমেরিকার সবচেয়ে বড় বক (হেরন)।
ফেনীতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম প্রতি কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে। এতে বেশি দামেই মুরগি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।
সবজি ব্যবসায়ী যুবক সাগর আলী। প্রায় ১২ বছর ধরে নওগাঁ শহরের উপজেলা পরিষদের সামনের বাজারে ছোট্ট দোকান দিয়ে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এক বছর ধরে তিনি মাশরুম চাষ করছেন। প্রথমবার মাশরুম চাষে প্রায় ৭০ হাজার টাকা মুনাফা পেয়েছিলেন। সেই আগ্রহ থেকে দ্বিতীয়বার বড় পরিসরে বাণিজ্যিক আকারে চাষ শুরু করেন