সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ফেনীতে মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা

ফেনীতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম প্রতি কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে। এতে বেশি দামেই মুরগি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

ফেনীতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম প্রতি কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে। এতে বেশি দামেই মুরগি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

চলতি মাসের প্রথম দিন আবু বক্কর সড়কে শাহিন মুরগি বিতান থেকে ১৪০ টাকা দরে ব্রয়লার ও ২৫০ টাকা করে লেয়ার মুরগি কিনেছিলেন শহরের রামপুর এলাকার বাসিন্দা মো. ইলিয়াস। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তিনি ফেনী বড় বাজারে মুরগি কিনতে গিয়ে দেখেন, ব্রয়লার ১৯০ টাকা ও লেয়ার ২৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে বাহার উদ্দিন নামের একজন মুরগি ব্যবসায়ী বলেন, পাইকারি খামারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।

সরেজমিন জানা গেছে, বাজারে সোনালি মুরগি ২৭০ টাকা, দেশি মুরগি ৪৭০ টাকা এবং দেশি হাঁস ৩৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতারা বাধ্য হয়ে বেশি দামে মুরগি কিনছেন।

খামার মালিক শহীদ উল্যাহ জাগো নিউজকে বলেন, সোনালি মুরগির ফিড বস্তায় ১৫০ টাকা, ব্রয়লার প্রকারভেদে ৫০-১৫০ টাকা ও লেয়ার মুরগির ফিডে ৩০ টাকা বেড়েছে। এছাড়া শীতে আবহাওয়া পরিবর্তনের কারণে মুরগি রোগাক্রান্ত হয়ে মারা যায়। এসময় অনেক খামারি তার খামারে মুরগি উৎপাদন থেকে বিরত থাকে। এতে চাহিদার তুলনায় উৎপাদন কমে যায়। তখন ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বিক্রি করেন।

ফেনী কৃষি বিপণন কর্মকতা হারুন অর রশিদ বলেন, বিনা কারণে কোনো ব্যবসায়ী বাড়তি দামে মুরগি বিক্রি করলে জেলা প্রশাসনের সহযোগিতা ও নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)