সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ ডিসেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছ

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করলো ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসকে মানুষ যেন ভুলেই গেছে! এ ধরনের উদাসীনতা ও অসচেতনতা করোনার আরও ভয়াবহ ভ্যারিয়েন্ট সৃষ্টির সুযোগ করে দিতে পারে। স্থানীয় সময় শুক্রবার (২ নভেম্বর) সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গেব্রিয়েসুস তার উদ্বেগের কথা জানান।

ইন্দোনেশিয়ায় ফের ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভাপ্রদেশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্প শুরু হলে সেখানের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, এ ভূমিকম্পে গারুত শহরে একজন আহত হয়েছে ও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির রাজধানী জাকার্তায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

চীন ও ইরানকে 'উদ্বেগজনক রাষ্ট্র' ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

চীন ও ইরানকে 'উদ্বেগজনক রাষ্ট্র' হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। জনগণের ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘণের অভিযোগে রাষ্ট্রদুটিতে এ তালিকায় আনা হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সই করা বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে ব্লিনকেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকার ও সরকারঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠী কেবল ধর্মবিশ্বাসের অজুহাতে সাধারণ জনগণকে হয়রানি করছে, হুমকি দিচ্ছে, কারাবন্দি করে রাখছে। এমনকি হত্যাও করছে। 'দেশগুলোর এসব মানবাধিকার লঙ্ঘনসম কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র চুপ থাকতে পারে না। তাই তাদের উদ্বেগজনক রাষ্ট্রের তালিকায় অন্তর্ভূক্ত করা হলো।'

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শনিবার (৩ ডিসেম্বর) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা। কিন্তু তার আগেই শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো দলটির বুথ সভাপতির বাড়ি। এতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, বুথ সদস্য দেব কুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। রাজকুমার মান্না ও দেব কুমার মান্না সম্পর্কে দুই ভাই।

পরবর্তী প্রজন্মের পারমাণবিক বোমারু বিমান উন্মোচন যুক্তরাষ্ট্রের

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি নতুন বোমারু বিমান উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। এটির নাম বি-২১ রাইডার। বিমানটি পারমাণবিক পেলোড বহন করতে সক্ষম। তাছাড়া কোনো ধরনের ক্রু ছাড়াই এটি উড্ডয়ন করতে সক্ষম। শুক্রবার (২ ডিসেম্বর) শীর্ষ মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী প্রজন্মের স্টিলথ বোমারু বিমানটি ক্যালিফোর্নিয়ায় অস্ত্র প্রস্তুতকারক নর্থরপ গ্রুমম্যানে এটির উন্মোচন করা হয়।

বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়ালেই জেল!

বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের বিষয়ে আরও কঠোর অবস্থানে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বিয়ের আগে দৈহিক সম্পর্কের শাস্তি নিয়ে দেশটির সংসদে নতুন একটি আইন পাস হতে যাচ্ছে, যেখানে এ অপরাধের শাস্তি হিসেবে থাকবে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড। শুক্রবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আগামী সপ্তাহেই আইনটি পাস হতে পারে, যা ইন্দোনেশিয়ার নাগরিক ছাড়াও ইন্দোনেশিয়ায় যাওয়া বিদেশিদের জন্যও প্রযোজ্য হবে।

'পদ্মভূষণ' পেলেন গুগলের সিইও সুন্দর পিচাই

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল ও সফটওয়্যার কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই। স্থানীয় সময় শুক্রবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিসকো শহরে তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু।

ইঁদুর শিকারি চায় নিউইয়র্ক, বেতন ১ কোটি ৭৪ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে হঠাৎ ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। এ থেকে বাঁচতে ইঁদুর শিকারি নিয়োগ দেবে নগর কর্তৃপক্ষ। আর সেই চাকরিতে বেতন হবে বার্ষিক ১ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৭৪ লাখ টাকার বেশি। আগ্রহীদের প্রতি বার্তা দিয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক টুইটে বলেছেন, আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ইঁদুরকে। আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প ও হত্যা প্রবৃত্তি থাকে- তাহলে আপনার জন্য 'স্বপ্নের চাকরি' অপেক্ষা করছে।

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়ার ম্যাচ, কলকাতায় মেসি ভক্তদের উন্মাদনা

কাতার ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বে বাংলাদেশ সময় রোববার (৪ ডিসেম্বর) দিনগত রাত ১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচ ঘিরে আশায় বুক বেঁধেছেন কলকাতার মেসিভক্তরা। রাতের ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে অস্ট্রেলিয়াকে হারাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন তারা।মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় তার ভক্তদের মাঝে উন্মাদনা একটু বেশিই। তাই তো কলকাতার অলি-গলি, রাস্তা সেজেছে নীল-সাদা রঙে। অধিকাংশ মেসিভক্তের বাড়ির ছাদে দেখা যাচ্ছে আর্জেন্টিার পতাকা। পথে-ঘাটে দেখা যাচ্ছে মেসির ছবি, পোস্টার। অবস্থা এমন, এ যেন কলকাতায় এক টুকরো আর্জেন্টিনা।

ফুটবলের পাশাপাশি উটের সৌন্দর্য বিশ্বকাপ কাতারে

আরব দেশগুলোর মধ্যে প্রথমবার পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কাতার। তবে এর পাশপাশি আরও একটি বিশ্বকাপ আয়োজন করেছে কাতার। তা হলো উটের সৌন্দর্য বিশ্বকাপ। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে কাতারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়, সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি এবং স্থানীয় বিশ্বকাপ আয়োজক কমিটি। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবর অনুসারে, শুক্রবারের ফাইনালে সেরা সুন্দরীর খেতাব জিতেছে নাজা নামে একটি উট। তবে তার আগে আরও কয়েকটি রাউন্ড পার হতে হয়েছে তাকে।

এসএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)